ভুলে যান তেলের কথা, জলেই বানান ধবধবে ফুলকো লুচি! জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি: লুচি খেতে ভালবাসেন, কিন্তু ডুবো তেলে ভাজার ভয়ে কি মুখ ফিরিয়ে নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে এক অভিনব ও স্বাস্থ্যকর উপায়। এবার তেলের বদলে শুধুই জল ব্যবহার করে তৈরি করা যাবে ধবধবে সাদা, নরম ও ফুলকো লুচি। দইয়ের ছোট্ট টিপসেই মিলবে রেস্তোরাঁ-স্টাইল স্বাদ, তাও আবার অনেক কম তেলে বা প্রায় তেল ছাড়াই।

বাঙালির প্রিয় খাবারের তালিকায় লুচির নাম প্রথম সারিতেই থাকে। তবে স্বাস্থ্য সচেতনতার কারণে অনেকেই এখন তেল-মশলাদার খাবার এড়িয়ে চলেন। বিশেষ করে ডুবো তেলে ভাজা লুচি খেতে গেলেই ওজন বৃদ্ধি ও হজমের চিন্তা মাথায় আসে। কিন্তু এবার সেই দুশ্চিন্তা দূর করতেই সামনে এসেছে নতুন পদ্ধতি,  তেলের বদলে জল ব্যবহার করে লুচি তৈরি। অনেকেরই অভিযোগ, বাড়িতে লুচি ভাজলে তা ঠিকমতো ফোলে না কিংবা অতিরিক্ত তেল শুষে নেয়। এই সমস্যা কাটাতেই কাজে আসতে পারে দই ও ফুটন্ত জলের বিশেষ কৌশল।

কীভাবে তৈরি করবেন?

প্রথমে আটা বা ময়দার সঙ্গে সামান্য নুন ও টক দই মিশিয়ে শক্ত মণ্ড তৈরি করতে হবে। দই ব্যবহার করলে লুচি ভিতর থেকে নরম থাকে এবং সহজে ফুলে ওঠে। খেয়াল রাখতে হবে, মণ্ড যেন বেশি নরম না হয়। মণ্ড তৈরি হয়ে গেলে সেটিকে অন্তত ৩০ মিনিট ঢেকে রেখে দিন। এরপর ছোট ছোট লেচি কেটে সাধারণ লুচির মতো বেলে নিন। এ বার একটি কড়াইয়ে জল নিয়ে ভালভাবে ফুটিয়ে নিন। জল টগবগ করে ফুটতে শুরু করলে বেলে রাখা লুচিগুলি আলতো করে জলের মধ্যে ছেড়ে দিন। মিনিট দু-তিনেকের মধ্যেই দেখা যাবে লুচিগুলি ফুলে উপরে ভেসে উঠছে। এরপর ঝাঁঝরি হাতা দিয়ে সাবধানে তুলে জল ঝরিয়ে নিলেই তৈরি নরম ও ফুলকো লুচি।

এয়ার ফ্রায়ারেও বানানো সম্ভব

যাঁরা আরও কম তেলে রান্না করতে চান, তাঁরা ফুটন্ত জলে লুচি ডুবিয়ে তুলে এয়ার ফ্রায়ারে কয়েক মিনিট রেখে দিতে পারেন। এতে লুচি আরও সুন্দরভাবে ফুলবে এবং রংও থাকবে আকর্ষণীয়। সবচেয়ে বড় কথা, এই পদ্ধতিতে লুচির স্বাদে কোনও আপস হয় না। বরং তেল কম থাকায় তা অনেক বেশি হালকা ও স্বাস্থ্যকর হয়। আলুর দম, ছোলার ডাল বা যে কোনও তরকারির সঙ্গে পরিবেশন করলে জমে যাবে পুরো খাবার।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা