বিয়ে করতে পাত্র গেল বুলডোজারে চেপে

মেয়েকে ফেলে সবাই পাত্রকে দেখতে রাস্তায় বেড়িয়ে আসে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেতুল (মধ্যপ্রদেশ): কিছুদিন আগেও জাতীয় রাজনীতির অন্যতম বিষয় ছিল বুলডোজার (bulldozer) । মহম্মদকে (prophet) নূপূর শর্মার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তেতে উঠেছিল উত্তরপ্রদেশ এবং দিল্লি। রাস্তায় নেমে যারা প্রতিবাদ করেছেন, তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী (CM) যোগী আদিত্যনাথ। যোগী-রাজ্যে যিনি লোক খেপিয়ে তুলেছিলেন, তার বাড়ি বুলডোজার (bulldozer) চালিয়ে ভেঙে দেওয়া হয়। বুলডোজার (bulldozer) অভিযানের সাক্ষী ছিল দিল্লি। অবৈধ নির্মাণ ভাঙতে সেখানে এক বিজেপি নেতার কথায় স্থানীয় পুর কর্তৃপক্ষ বুলডোজার (bulldozer) চালায়। এই আবহে মধ্যপ্রদেশ থেকে এলো এক আশ্চর্য খবর। এক পাত্র বিয়ে করতে গাড়ি-ঘোড়া ছেড়ে পাত্রীর বাড়ি গেলেন বুলডোজারে চেপে। পাত্রকে আনতে গিয়েছিল কনেপক্ষের দুই মহিলা। বুলডোজারে তাঁরাও সওয়াল হন। মেয়ের বাড়ির সামনে পাত্র পৌঁছতে সেখানে হৈহৈ কাণ্ড। মেয়েকে ফেলে সবাই পাত্রকে দেখতে রাস্তায় বেড়িয়ে আসে। সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল সেই অভাবনীয় ঘটনা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বুলডোজারে (bulldozer) চেপে বিয়ে করতে যান অঙ্কুশ জয়সওয়াল। তাঁর বাড়ি মধ্যপ্রদেশের বেতুল জেলার ভায়েসদেহি গ্রামে। পাত্র কিন্তু রীতিমতো উচ্চশিক্ষিত। পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। কাজ করেন একটি বিখ্যাত নির্মাণ সংস্থায়। রয়েছেন উচ্চপদে। অঙ্কুশ জানিয়েছেন, যেহেতু পেশায় সে একজন সিভিল ইঞ্জিনিয়ার (civil engineer) দিনের অধিকাংশ সময় হয় বুলডোজার (bulldozer) চেপে দেখতে হয়, না হলে বুলডোজারে চাপতে হয়। তাই, বুলডোজারে করে বিয়ে করতে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিয়ের জন্য বুলডোজার সাজিয়ে তোলা হয়েছিল ।

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের