গল্প নয় সত্যি! যোগী রাজ্যের ভিখারির মাসিক আয় লক্ষাধিক টাকা, রয়েছে প্যান কার্ড-ও

শুধু পুরুষ নয়, গর্ভবতী মহিলারাও তাঁদের বাহুতে ছোট বাচ্চাদের নিয়ে ভিক্ষা করে প্রতিদিন উপার্জন করেন প্রায় ৩,০০০ টাকা পর্যন্ত। বৃদ্ধ ও শিশুরাও ৯০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত আয় করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তাঘাটে চলতে গেলে অনেক ভিখারি চোখে পড়ে, যাঁদের কাজ করার নেই ক্ষমতা, তাই রাস্তাঘাটে ভিক্ষা করে তাঁদের দিন চলে। যদিও এখন ভিখারির নাম নিয়েও চলছে র‍্যাকেট। যাই হোক, এবার আসি আলোচ্য বিষয়ে! প্রথমত জানা দরকার, একটা সাধারণ ভিক্ষুকের দিনের শেষে ঠিক কত টাকা উঠতে পারে, খুব কমপক্ষে ১০০ টাকা বা ৫০ টাকা হয়তো তাও নয়। কিন্তু কোনওদিন শুনেছেন একজন ভিক্ষুকের মাসের গড় আয় ১ লাখ টাকা? হ্যাঁ, কি ভাবছেন গল্প বলছি! না একদমই নয়! সম্প্রতি উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের ভিক্ষুকদের রোজগার প্রকাশ্যে এসেছে। যা রোজগারের দিক থেকে অনেক কর্মসংস্থানকে পেছনে ফেলে দেবে। এমনকী লখনউতে অনেক ভিক্ষুকের কাছে স্মার্টফোন এবং প্যান কার্ডও রয়েছে। সম্প্রতি একটি অভিযানে ভিক্ষুকদের বিষয়ে এমন তথ্য উঠে এসেছে। এতে অনেক ভিক্ষুকের গড় মাসিক আয় দেখা গিয়েছে, প্রতি মাসে ৯০ হাজার থেকে ১ লাখ টাকা, অর্থাৎ বছরের শেষে তাঁদের আয় প্রায় ১২ লাখ টাকা হয়।

যা কিনা বড় বড় সংস্থার কর্মীদেরও হার মানিয়ে দেবে। সমীক্ষা চলাকালীন, নবাবদের শহর লখনউতে ৫৩১২ ভিক্ষুক এমন পাওয়া গিয়েছে, যাঁদের বার্ষিক আয় ১২ লাখ টাকা। এমন অবস্থাতে অনেকেই চাকরি-বাকরি ছেড়ে দিয়ে ভিক্ষুকের পেশায় নেমে পড়েছে। তথ্য অনুসারে, লখনউতে ভিক্ষুকের সংখ্যা ক্রমাগত বাড়ছে, সম্প্রতি এই বিষয়ে সমাজ কল্যাণ দফতর এবং DUDA (জেলা নগর উন্নয়ন সংস্থা) একটি সমীক্ষা চালিয়েছে। এতে ৫৩১২ জন ভিক্ষুক পাওয়া গিয়েছে, যাদের আয় শ্রমজীবী ​​মানুষের চেয়ে অনেক বেশি। শুধু পুরুষ নয়, গর্ভবতী মহিলারাও তাঁদের বাহুতে ছোট বাচ্চাদের নিয়ে ভিক্ষা করে প্রতিদিন উপার্জন করেন প্রায় ৩,০০০ টাকা পর্যন্ত। বৃদ্ধ ও শিশুরাও ৯০০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত আয় করে। প্রকল্প আধিকারিক সৌরভ ত্রিপাঠী জানিয়েছেন, তিনি বেশ কয়েকদিন ধরে অনেক এলাকায় অভিযান চালিয়েছেন। কিন্তু ভিক্ষুকের মধ্যে বাধ্য হয়ে ভিক্ষা করছে মাত্র কয়েকজন। ৯০% পেশাদার ভিক্ষুক, যারা হরদোই, বারাবাঙ্কি, সীতাপুর, উন্নাও, রায়বেরেলি ইত্যাদি জেলা থেকে এসেছে।

এসব ভিক্ষুকদের আয়ের কথা জেনে রীতিমতো বিস্মিত ডুডা কর্মকর্তারা। তাঁরা জানিয়েছেন, বারাবাঙ্কির লাখপেদাবাগের বাসিন্দা ভিক্ষুক আমানের কাছে স্মার্টফোন থেকে শুরু করে অন্যান্য জিনিস রয়েছে। তার প্যান কার্ডও তৈরি করা হয়েছে। তবে এখন সবার কার্ড তৈরি করে সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে। সমীক্ষা অনুসারে, লখনউয়ের লোকেরা প্রতিদিন গড়ে ৬৩ লক্ষ টাকা ভিক্ষুকদের দেয়। লখনউ মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন, সমাজকল্যাণ দফতর এবং DUDA-র সমীক্ষায়, রাজধানী লখনউতে মোট ৫৩১২ জন ভিক্ষুক পাওয়া গিয়েছে। যাদের আয় প্রতিদিন গড়ে ৩,০০০ টাকা পর্যন্ত। তবে ভিক্ষা উপার্জনে নারীরা পুরুষের চেয়ে এগিয়ে। অন্যদিকে, ১৪ টি রাজ্যে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে তৈরি আইনকে চ্যালেঞ্জ করে একটি পিটিশন খারিজ করেছে সুপ্রিম কোর্ট।

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির