‘পাক অধিকৃত কাশ্মীরে অত্যাচার বন্ধ করুন’, জাতিসংঘে পাকিস্তানকে ধমক ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি: পাক অধিকৃত কাশ্মীরের (পিওকে) জনগণের উপর ক্রমবর্ধমান সহিংসতা এবং দমন-পীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। আসলে পাকিস্তান আবারও জাতিসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করেছে। সেই প্রসঙ্গে জবাব দিতে গিয়েছে ইসলামাবাদকে কার্যত ভর্ৎসনা করেছে ভারত। ভারত জানিয়েছে পাকিস্তান কাশ্মীর ইস্যুতে কথা বললে তারও ‘জবাব দেওয়ার অধিকার’ রয়েছে। ভারত জাতিসংঘে পাকিস্তানকে দৃঢ় কণ্ঠে জানিয়েছে তারা অবৈধভাবে দখলকৃত অঞ্চলগুলিতে গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘন করা অবিলম্বে বন্ধ করুক।

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পরাভাথনেনি বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরের জনগণ ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য এবং সাংবিধানিক কাঠামো অনুসারে নিজেদের মৌলিক অধিকার প্রয়োগ করে। তবে এই অধিকারগুলি এখনও পাকিস্তানের কাছে একটি বিজাতীয় ধারণা।” তাঁর আরও সংযোজন, “জম্মু ও কাশ্মীর ভারতের একটি অবিচ্ছেদ্য এবং অবিচ্ছেদ্য অংশ । এটি আগেও পরিবর্তিত হয়নি, বর্তমান এবং ভবিষ্যতেও পরিবর্তিত হবে না।”

হরিশ পার্বথনেনি বলেন যে পাকিস্তান তার সেনাবাহিনীর মাধ্যমে অধিকৃত কাশ্মীরের জনগণকে দমন করছে। পাকিস্তানের সামরিক বাহিনীর করা নিপীড়ন এবং সম্পদের অবৈধ শোষণের বিরুদ্ধে পাক অধিকৃত কাশ্মীরের জনগণ এখন প্রকাশ্য বিদ্রোহ জানাচ্ছে। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধির কথায়, “পাকিস্তান অবৈধভাবে দখল করা অঞ্চলগুলিতে যে ভয়ানক মানবাধিকার লঙ্ঘন চালিয়ে যাচ্ছে তা এবার বন্ধ করা উচিত। সেখানে জনগণ তাদের সামরিক বর্বরতা এবং শোষণের বিরুদ্ধে পথে নেমে এসেছে।”

নাগরিক সুযোগ-সুবিধার অভাব এবং সরকারি অবহেলার বিরুদ্ধে অক্টোবরের গোড়ার দিকে পাক-অধিকৃত কাশ্মীরে শুরু হওয়া আন্দোলন অল্প সময়েই তীব্র আকার ধারণ করে। সামরিক অত্যাচারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে পরিণত হয় আন্দোলন। বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে ১২ জন নিহত হন। আহত হন শত শত মানুষ। প্রায় দশ দিন ধরে চলা এই বিক্ষোভে ইসলামাবাদ ভীত হয়ে পড়ে। একসময় পাকিস্তান সরকার বিক্ষোভকারীদের সঙ্গে আপোষ করতে বাধ্য হয়।

জাতিসংঘে দাঁড়িয়ে হরিশ পরাভাথনেনি বলেন পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থা সেনাবাহিনীর প্রভাবের কাছে মাথা নত করে রয়েছে। ৩৩ বছর ধরে ইসলামাবাদ সামরিক শাসনের শিকার হয়ে এসেছে। আজ পর্যন্ত কোনও পাকিস্তানি প্রধানমন্ত্রী পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। পার্বথনেনি নিজের বক্তব্য শেষ করেছেন এই বলে যে ২০২৫ সালের চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘে ‘ব্যাপক সংস্কার’ প্রয়োজন। তিনি বলেন, ১৯৪৫ সালের ভূ-রাজনৈতিক অবস্থার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল জাতিসংঘ। সেই পুরনো কাঠামো আর বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে যথেষ্ট নয়। সেই সঙ্গে তিনি সদস্য রাষ্ট্রগুলিকে অনুরোধ করেন যে জাতিসংঘকে যেন বিভেদমূলক রাজনীতি এবং সংকীর্ণ স্বার্থসিদ্ধির মঞ্চ হিসেবে ব্যবহার না করে।

বারবার দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

স্বামীর সঙ্গে ঝামেলার পরই ভয়াবহ পরিণতি! জঙ্গলে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ

জগদ্দলে ব্যক্তিকে কুপিয়ে খুন, ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণে নেই’, সাফ জানালেন দিলীপ ঘোষ

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬