বিমানে নাবালিকার পাশে বসে হস্তমৈথুন, আমেরিকায় গ্রেফতার ভারতীয় চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মাঝ আকাশেই এক নাবালিকার পাশে বসে হস্তমৈথুনের অভিযোগে ভারতীয় বংশোদ্ভুত এক চিকি‍ৎসককে গ্রেফতার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনের জাতীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। ধৃত চিকি‍ৎসকের নাম সুদীপ্ত মোহান্তি। গত বৃহস্পতিবার বোস্টনের কেন্দ্রীয় আদালতের বিচারক ওই ন্যক্কারজনক ঘটনার জন্য ভারতীয় বংশোদ্ভুত চিকি‍ৎসককে অভিযুক্ত করেছে। দোষী সাব্যস্ত হলে ৯০ দিনের জেল হতে পারে অভিযুক্ত চিকি‍ৎসকের।

বোস্টনের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) পক্ষ থেকে শনিবার এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গত বছরের মে মাসে হনুলুলু থেকে বোস্টনগামী বিমানে ওই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এক মহিলার সঙ্গে বিমানে যাত্রা করেছিলেন ৩৩ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভুত চিকি‍ৎসক সুদীপ্ত মোহান্তি। তার পাশের আসনে সহযাত্রী হিসেবে ছিল এক ১৪ বছরের নাবালিকা। সে দাদু ও দিদিমার সঙ্গে বোস্টন যাচ্ছিল। বিমান যখন মাঝ আকাশে তখন ওই নাবালিকার চোখে পড়ে পা থেকে গলা পর্যন্ত কম্বল কড়িয়ে বসে রয়েছেন সুদীপ্ত এবং তার দুই পা ওঠানামা করছে। খানিকবাদেই নাবালিকার নজরে পড়ে গা থেকে কম্বল মাটিতে ফেলে দিয়ে হস্তমৈথুন চালিয়ে যাচ্ছেন সুদীপ্ত। ঘৃণায় গা শিরশির করে ওঠে তার। অস্বস্তি আর লজ্জায় নিজের আসন ছেড়ে অন্য একটি ফাঁকা আসনে গিয়ে বসে ওই কিশোরী।

বোস্টন বিমানবন্দরে বিমান অবতরণের পরে নিজের দাদু-দিদিমার কাছে সুদীপ্তর কীর্তির কথা জানায় ওই নাবালিকা। সঙ্গে সঙ্গেই বিমানবন্দর কর্তৃপক্ষের গোচরে বিষয়টি আনা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ বোস্টনের এফবিআই ও অ্যাটর্নির অফিসে জানান। তদন্তে নেমে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভুত চিকি‍ৎসককে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা। যদিও হস্তমৈথুনের অভিযোগ অস্বীকার করেন সুদীপ্ত মোহান্তি।

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?