এই মুহূর্তে




হাসপাতালে পুরুষ দর্শনার্থীর শ্লীলতাহানির দায়ে ভারতীয় নার্সকে কারাদণ্ড, বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক: উলটপুরাণ। মহিলা চিকি‍ৎসক কিংবা নার্সদের শ্লীলতাহানি কিংবা যৌন হেনস্থার অভিযোগ প্রায়শই শোনা যায়। এবার উল্টোটাই ঘটেছে। এক পুরুষ দর্শনার্থীর শ্লীলতাহানির অভিযোগ উঠল মহিলা নার্সের বিরুদ্ধে। ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত নার্সকে এক বছর দুই মাসের কারাদণ্ড ও দুই ঘা বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। উলটপুরাণের ঘটনাটি সিঙ্গাপুরের।

‘দ্য স্ট্রেইটস টাইমস’–এর প্রতিবেদন অনুযায়ী,  ‘গত ১৮ জুন সিঙ্গাপুরের নর্থ ব্রিজ রোডে অবস্থিত বিখ্যাত র‍্যাফেলস হাসপাতালে ভর্তি দাদাকে দেখতে হাজির হন নির্যাতিত পুরুষ দর্শনার্থী। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শৌচাগার গিয়েছিলেন তিনি। ঠিক তখনই সেখানে উঁকি দেন হাসপাতালে কর্মরত ভারতীয় নার্স ৩৪ বছর বয়সী এলিপে শিবা নাগু।  তার পরে অবাক করে দিয়ে নির্যাতিত দর্শনার্থীকে ‘জীবাণুমুক্ত’ করার অজুহাত দেখিয়ে এলিপে তাঁর হাতে সাবান নেন এবং ওই ব্যক্তির পুরুষাঙ্গ পরিস্কার করার নামে শ্লীলতাহানি করেন। ওই আকস্মিক ঘটনায় নির্যাতিত এতটাই হতভম্ব হয়ে পড়েছিলেন যে তিনি স্থানুর মতো দাঁড়িয়েছিলেন। পরে সম্বি‍ৎ কাটিয়ে দাদার বিছানার কাছে ফিরে যান।

গত ২১ জুন নির্যাতিত দর্শনার্থী তাঁর শ্লীলতাহানির বিষয়টি নিয়ে নালিশ ঠোকেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। অভিযোগ পাওয়ার পরেই এলিপেকে সাময়িকভাবে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে পুলিশেও অভিযোগ দায়ের করেন নির্যাতিত। তার ভিত্তিতে ২৩ জুন শ্লীলতাহানিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় নার্স এলিপেকে। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) শ্লীলতাহানিতে জড়িত থাকার অপরাধে এলিপেকে এক বছর দুই মাসের কারাদণ্ড এবং দুই ঘা বেত্রাঘাতের সাজা শুনিয়েছেন বিচারক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিল্লিতে অভিজাত হোটেলের রাজকীয় ঘরে থাকবেন পুতিন, এক রাতের ভাড়া শুনলে পিলে চমকে যাবে

১৭০ কোটি টাকার প্রাসাদে বসেই নাকি আতিথ্য গ্রহণ করবেন পুতিন!

অনলাইনে জঙ্গি প্রশিক্ষণের ফি ৫০০ টাকা, জৈশে বাড়ছে মহিলা সদস্যের সংখ্যা

মৃতদেহের উপর মৃতদেহ, ফিলিস্তিনিদের হত্যা করে বুলডোজার দিয়ে গণ কবর ইজরায়েলের

আইএমএফের ঋণের চাপ, সরকারি বিমান সংস্থা বিক্রির পথে পাকিস্তান

‘বাড়ি যেতে চাই’, পড়াশোনার চাপে শৈশব হারিয়ে কাঁদছে শিশুরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ