সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে তাণ্ডব ভারতীয় হাতির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সীমান্ত রক্ষীদের কড়া নজরদারি এড়িয়ে বাংলাদেশে ঢুকে তাণ্ডব চালাল দুটি ভারতীয় হাতি। ওই তাণ্ডবে আহত হয়েছেন বাংলাদেশ সীমান্তের এক গ্রামবাসী। আপাতত এক ভুট্টা ক্ষেতে লুকিয়ে রয়েছে হাতি দুটি। ওই বন্য হাতি দুটি কীভাবে ফিরিয়ে নেওয়া যায় তা নিয়ে মঙ্গলবার বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, হাতি দুটি ফিরিয়ে নিতে ভারতীয় হস্তিবিশারদরা আসছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ভারতীয় সীমান্ত গেট ভেঙে তিরনইহাট গ্রামে ঢুকে পড়ে ভারতের দুটি বন্য হাতি। তার পরে দৌলতপাড়া দিয়ে দক্ষিণ কাশিমগঞ্জে প্রবেশ করে। আসার পথে তাণ্ডবও চালায় হাতি দুটি।  দৌলতপাড়ার বাসিন্দা সামসুল হক নামে এক কৃষকের একটি গরুকেও শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মেরে ফেলে। তার পরে কাশিমগঞ্জের বেশ  কয়েকটি বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। একাধিক পেঁয়াজ ও ভুট্টার  ক্ষেতের ক্ষতি করে। সামনে পড়া এক যুবককেও শুঁড় দিয়ে জড়িয়ে ধরে আঘাত করে।

হাতি দুটির তাণ্ডবে কার্যত আতঙ্কিত হয়ে পড়েন কাশিমগঞ্জ-সহ আশেপাশের গ্রামের বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন বিভাগের আধিকারিক ও পুলিশ কর্মীরা। নিরাপদ দুরত্বে গ্রামবাসীদের সরে যাওয়ার জন্য হাত মাইকে প্রচারও চালানো হয়। রাত জেগে বাড়িঘর পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা। যে ভুট্টার ক্ষেতে হাতি দুটি অবস্থান করছে তার চারিপাশে মশাল জ্বালিয়ে রাখা হয়েছে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি