৪ বছর ধরে অসুস্থ, কিন্তু চোখে অনেক স্বপ্ন! মায়ের কোলে চেপে মাধ্যমিক পরীক্ষা দিল অনন্যা

তাই মায়ের কোলে চেপেই এদিন পরীক্ষা দিতে এলো অনন্যা। হোগলবেড়িয়া আদর্শ বিদ্যালয়ের ছাত্রী অনন্যার পরীক্ষাকেন্দ্র পড়েছে জগন্নাথ হাইস্কুলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। চোখে অনেক স্বপ্ন নিয়ে পরীক্ষা দিচ্ছে হাজার হাজার পরীক্ষার্থী। হবে নাই বা কেন, প্রত্যেক শিক্ষার্থীর জীবনের সবথেকে বড় পরীক্ষা এটি। সেই স্বপ্ন নিয়ে পরীক্ষা দিয়েছে নদিয়া জেলার করিম পুরের প্রতিবন্ধী ছাত্রী অনন্যা প্রামাণিক। এদিন গোটা রাজ্যের সঙ্গে করিমপুরের জগন্নাথ হাইস্কুলেও শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এক অনন্য দৃষ্টান্ত উঠে এল। হাঁটতে পারেনা সে। কিন্তু চোখে জীবনে বড় হওয়ার স্বপ্ন। তাই মায়ের কোলে চেপেই এদিন পরীক্ষা দিতে এলো অনন্যা। হোগলবেড়িয়া আদর্শ বিদ্যালয়ের ছাত্রী অনন্যার পরীক্ষাকেন্দ্র পড়েছে জগন্নাথ হাইস্কুলে।

এ বছর প্রথমবার মাধ্যমিক পরীক্ষায় বসেছে সে। বয়স ১৮ বছর। দীর্ঘ চার বছর ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছে। কিন্তু হাল ছাড়ে নি। আর মেয়ের সেই ইচ্ছে পূরণ করল তাঁর জন্মদাত্রী মা। এদিন মায়ের কোলে করে পরীক্ষাকেন্দ্রে এলেন সে। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সমস্ত কষ্ট ভুলে মায়ের এই লড়াই যেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পর তাঁদের সর্বাত্মক সাহায্য করেছেন কর্তব্যরত পুলিশকর্মী ও শিক্ষক-শিক্ষিকারা। হুইলচেয়ার ও অন্যান্য সহায়তার মাধ্যমে অনন্যাকে নিরাপদে পরীক্ষাকক্ষে পৌঁছে দেন তাঁরা। প্রশাসনের এমন সহযোগিতায় মুগ্ধ অনন্যার পরিবার, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা। জানা গিয়েছে, এদিন এই পরীক্ষাকেন্দ্রে মোট ৩৩০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। কিন্তু সকলের নজর কেড়েছে অনন্যার সংগ্রামী উপস্থিতি।

কেননা শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে দৃঢ় মনোবল ও ইচ্ছাশক্তির জোরে অনন্যার পরীক্ষায় বসার সিদ্ধান্ত নিঃসন্দেহে অনুপ্রেরণার জোগাবে আগামী দিনের মাধ্যমিক পরীক্ষার ছাত্র-ছাত্রদের। এদিন অনন্যার মা জানিয়েছেন, এখন মেয়ের পড়াশোনা যাতে বন্ধ না হয়, সেটাই তাঁদের একমাত্র লক্ষ্য। আজকে মেয়েকে মাধ্যমিক পরীক্ষায় বসাতে পেরেছেন এটাই তাঁর সবচেয়ে বড় সাফল্য। সন্তানের এই সাফল্যে গর্বিত তিনি। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। এবার পরীক্ষা দেবে ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। এরমধ্যে ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ ছাত্র এবং ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন ছাত্রী রয়েছে। রাজ্যের ২৬৮২ পরীক্ষা কেন্দ্রে হবে পরীক্ষা। এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত।

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির