সিগারেটের ছ্যাঁকা দিয়ে ১৮ মাসের শিশুর সারা শরীর পুড়িয়ে দিল ‘বর্বর’ ইজরায়েলি সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের গায়ক হায়দর হুসেনের ওই হৃদয়স্পর্শী গান শুনেছেন। যেখানে তিনি বলেছিলেন, ‘নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ!’ গাজায় ইজরায়েলি সেনারা আড়াই বছরের বেশি সময় ধরে যে নির্মমতা চালাচ্ছে তা আর কতটা পথ পেরোলে মানুষ হিসাবে আমরা লজ্জিত হব? কথাটি বলছি, তার কারণ, গাজায় গণহত্যা চালিয়ে আসা ‘কসাই’ ইজরায়েলি সেনার আরও এক বর্বরতার জলজ্যান্ত প্রমাণ মিলেছে। এবার বাবার স্বীকারোক্তি আদায়ে ১৮ মাসের শিশুর সঙ্গে চরম নৃশংসতা চালাল ইজরায়েলি জল্লাদরা। সিগারেটের ছ্যাঁকা দিয়ে নিষ্পাপ শিশুটির সারা শরীর পুড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, অবোধ শিশুটির পায়ে পেঁরেকও পুঁতে দিয়েছে। ওই নৃশংসতার ছবি দেখে শিহরে উঠেছে গোটা বিশ্ব।

সম্প্রতি ‘প্যালেস্টাইন টিভি’তে এক প্রতিবেদনে আল মাঘাজি শরণার্থী শিবিরে আশ্রিত ১৮ মাসের শিশু করিমের উপরে ইজরায়েলি জল্লাদদের চরম নির্যাতনের ভিডিও চিত্র সম্প্রচারিত হয়েছে। ইজরায়েলি সেনারা করিমকে তার বাবা ওসামা আবু নাসরের সঙ্গেই গ্রেফতার করেছিল। তার পরে আবু নাসেরের স্বীকারোক্তি আদায়ে তাঁর চোখের সামনেই একরত্তি করিমের সারা শরীরের সিগারেটের ছ্যাঁকা দিয়েছিল। অসহ্য যন্ত্রণায় কঁকিয়ে উঠেছিল পৃথিবীর রূপ-রস-গন্ধ পুরোপুরি না বুঝে উঠতে পারা ১৮ মাসের করিম। তার আর্ত চি‍ৎকার শুনে পাশবিক উল্লাসে মেতে উঠেছিল মনুষ্যরূপী ইজরায়েলি পশুরা। এখানেই শেষ নয়। তীব্র যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া ছোট্ট করিমের পায়ে ঠুঁকে দিয়েছিল পেঁরেক। ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্ত ভিজিয়ে ফেলেছিল ছোট্ট শিশুর শরীর।

‘প্যালেস্টাইন টিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জীবীকা উপার্জনের একমাত্র অবলম্বন ঘোড়াটিকে হারিয়ে চরম বিপাকে পড়েছিলেন ওসামা আবু নাসর। নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে বড় ছেলের সঙ্গে কিভাবে ব্যবসা চালিয়ে যাবেন তা নিয়ে আলোচনা চালাচ্ছিলেন। ঠিক তখনই ইজরায়েলি ও হামাস যোদ্ধাদের গুলির লড়াই শুরু হয়। ওই গুলিযুদ্ধের মধ্যে পড়ে যান ওসামা। নিমিষেই তাঁকে ঘিরে ধরে ইজরায়েলি সেনারা। কোলে থাকা ১৮ মাসের ছোট শিশু করিমকে মাটিতে নামিয়ে সামনে থাকা সেনা শিবিরে হাজিরার নির্দেশ দেন। সেই নির্দেশ পেয়ে ইজরায়েলি সেনা শিবিরে পৌঁছে যান নাসর। প্রথমে তাঁর উপরে অকথ্য নির্যাতন শুরু হয়। পোশাক খুলিয়ে সম্পূর্ণ নগ্ন করে চলে জেরা। এর পরে স্বীকারোক্তি আদায়ে চোখের সামনে ছোট্ট করিমের উপরে শুরু হয় পাশবিক নির্যাতন। টানা ১০ ঘন্টা নির্যাতন চালানোর পরে করিমকে রেডক্রস সোসাইটির স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দেয় ইজরায়েলি জল্লাদরা। আল মাঘাহাজি শিবিরে পরিবারের কাছে ফিরে আসে ছোট্ট করিম। তবে মুক্তি মেলেনি নাসরের। ইজরায়েলি সেনার হেফাজতেই রয়েছেন তিনি। চিকি‍ৎসকরা করিমের অবস্থা দেখে চমকে ওঠেন। ইজরায়েলি সেনার নির্মমতার চিহ্ন সারা শরীরে নিয়ে ঘুমের ঘোরে মাঝে-মধ্যে চি‍ৎকার করে চলছে ছোট্ট করিম। যেন বলছে-তোমাদের লজ্জা হয় না?

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের