প্রতিপক্ষের খেলোয়াড়কে ঢুঁসো মেরে চাকরি হারালেন কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমা চেয়েও লাভ হল না। ইতালির ‘সিরি আ’ লিগে প্রতিপক্ষ হেল্লাস ভেরোনার স্ট্রাইকার টমাস হেনরিকে ঢুঁসো মারার দায়ে বরখাস্ত হলেন লিসের কোচ রবের্তো দাভের্সা। সোমবার লিসের পক্ষ থেকে অশোভন আচরণের জন্য কোচের পদ থেকে দাভের্সাকে ছাঁটাইয়ের কথা জানানো হয়েছে। যদিও ছাঁটাই হওয়ার পরে কোনও প্রতিক্রিয়া জানাননি বরখাস্ত হওয়া কোচ।

গতকাল রবিবার রাতে ‘সিরি আ’য় মুখোমুখি হয়েছিল লিস ও হেল্লাস ভেরোনা। ম্যাচে ১-০ গোলে জিতেছিল ভেরোনা। ম্যাচ শেষ হওয়ার পরে ড্রেসিংরুমে ফেরার পথে বচসায় জড়িয়ে পড়েন লিসের ফুটবলার মারিন পনগ্রাচিচ ও ভেরোনা স্ট্রাইকার টমাস হেনরি। দুজনের বচসার মধ্যে ঢুকে পড়েন লিস কোচ রবের্তো দাভের্সা। কথা কাটাকাটির সময়ে টমাস হেনরিকে ঢুঁসো মেরে বসেন তিনি। ওই ঘটনায় বিস্মিত হয়ে যান সবাই। রেফারি অবশ্য দুজনকেই লাল কার্ড দেখান। দার্ভেসার কাণ্ড দেখে অনেকের চোখেই ভেসে উঠেছিল কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ঢুঁসো মারার দৃশ্য। ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও ইতালি। খেলার মধ্যেই ইতালির মার্কো মাতেরাজ্জির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন জিদান। আচমকাই ঢুঁসো মেরে মাতেরাজ্জিকে ফেলে দেন জিদান। তখনই লাল কার্ড দেখিয়ে দেওয়া হয় ফরাসি ফুটবলারকে। জীবনের শেষ বিশ্বকাপ ম্যাচ পুরো না খেলেই মাঠ ছাড়তে হয়েছিল কিংবদন্তি ফুটবলারকে।

প্রতিপক্ষের খেলোয়াড় টমাস হেনরিকে ঢুঁসো মারার পরে সংবাদমাধ্যমের সামনেই ওই ঘটনার জন্য অনুশোচনা করে ক্ষমাও চেয়েছিলেন লিস কোচ। কিন্তু তাতে লাভ হয়নি। সমালোচনার ঝড় ওঠায় দাভের্সাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় লিস কর্তৃপক্ষ।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের