বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

Share:

নিজস্ব প্রতিনিধি, কানপুর: সব ঠিকঠাক চলছিল। বরযাত্রীদের উষ্ণ স্বাগত জানানো হয়েছিল। বরকেও বরণ করা হয়েছিল আদর করে। তার পরেই ঘটল বিপত্তি। মালাবদলের জন্য বিয়ের মণ্ডপে ডাকা হয়েছিল বরকে। মঞ্চে উঠেই মালা পরার আগে নাগিন নৃত্য শুরু করলেন। সেই নাচ দেখে মণ্ডপে হাজির অতিথিরা হেসে লুটোপুটি খেলেন। তাতে কি? আরও দ্বিগুণ উ‍ৎসাহে নাচতে শুরু করলেন বর। নাচের চোটে খানিক বাদেই টাল সামলাতে না পেরে মঞ্চের উপরেই হুমড়ি খেয়ে পড়ে গেলেন। আর হবু জীবন সঙ্গীর এমন বেআক্কেলে কাণ্ড দেখে চটে লাল হয়ে গলার মালা ছিড়ে বিয়েই ভেঙে দিলেন কনে। পরিবারকে জানিয়ে দিলেন, ‘নেশাখোরকে বিয়ে করবেন না।’ তাতেই হুলুস্থুলু পড়ে গেল বিয়ের আসরে।বিয়ে ভেঙে যাওয়ায় হাতাহাতিতে জড়ালেন বর ও কনে পক্ষের আত্মীয়রা। আর তা দেখে ভোজ খেতে আসা অতিথিরা অভুক্ত থেকেই বিয়ের আসর থেকে চম্পট দিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে দুই পক্ষকে শান্ত করেছে।

গল্প নয়, এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরেরচৌবেপুর থানার হলকাপুর গ্রামে। চৌবেপুর থানার ওসি দুর্গেশ মিশ্র জানিয়েছেন, ‘গ্রামেরই এক মেয়ের সঙ্গে রাজস্থানের সোয়াইয়ের শোভন বেরির এক পাত্রের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের মণ্ডপে বর ও বরযাত্রীরা পৌঁছানোর পরে তাদের খাতির-যত্নও করছিলেন কনেপক্ষ। সামাজিক রীতি মেনে চলছিল বিয়ে। মালাবদলের জন্য বরকে মঞ্চে ঢাকার সময়েই বিপত্তি ঘটে। মঞ্চে উঠেই সবাইকে অবাক করে দিয়ে নাগিন ড্যান্স শুরু করে দেন বর। আর ওই কাণ্ড দেখে চটে যায় কনে। বেশ কয়েকবার হবু জীবনসঙ্গীকে থামানোর চেষ্টা করেছিল। তাতে কোনও লাভ হয়নি। নাচতে গিয়ে মঞ্চেই হুমড়ি খেয়ে পড়ে যান বর। তাতেই মালাবদল করতে বেঁকে বসে কনে। স্পষ্ট জানিয়ে দেয়, ‘নেশাখোরকে বিয়ে করবেন না।’

চৌবেপুর থানার ওসির ভাষ্য অনুযায়ী, মাঝপথে বিয়ে ভেঙে যাওয়ায় হুলুস্থুলু বেঁধে যায়। বর ও কনে পক্ষের সদস্যরা হাতাহাতিতেও জড়িয়ে পড়ে। মণ্ডপে হাজির অতিথিরা মারামারি থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে থানায় খবর দেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কনেপক্ষের তরফে থানায় নালিশ ঠোকা হয়েছে, বর শুধু মদ্যপ অবস্থায় বিয়ে করতে হাজির হয়নি, এমনকি যৌতুক বাবদ বাড়তি এক লক্ষ টাকা দাবি করেছে।’

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তার আগেই সরকারি সম্পত্তি নষ্ট মামলায় গ্রেফতার আরও ৩

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল