স্বপ্নে গণপতির দর্শন পেয়েছেন ? জানেন কী কোন ইঙ্গিত দিচ্ছে গজানন

Share:

নিজস্ব প্রতিনিধি : হর পার্বতী পুত্র গণেশ হল অগ্রপূজ্য। শাস্ত্র মতে, গজানন গণেশ হলেন বুদ্ধি, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় রাখার জন্য অনেকেই বাড়িতে গণেশ পুজোর আয়োজন করে থাকেন। আজ হল বুধবার, গজাননের প্রিয় দিন। মনে করা হয়,এইদিনে ভক্তিভরে সিদ্ধিদাতাকে ডাকলে ভক্তকে খালি হাতে ফেরান না তিনি। কথিত আছে যদি গণপতি আপনার স্বপ্নে দেখা দেন, তাহলে তা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়। আপনিও কি স্বপ্নে গজাননকে দেখেছেন ? জানেন কী এর ফলে কি হতে চলেছে। তবে জেনে নিন স্বপ্নে গণেশের মূর্তি দেখলে কী কী অর্থ হতে পারে।

স্বপ্নে গজাননের মূর্তি দেখা : স্বপ্নে গণেশের মূর্তি দেখা খুবই শুভ বলে মনে করা হয়। সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। এই স্বপ্নের অর্থ হল শীঘ্রই ভক্তের গৃহে বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে বা প্রিয় কারও বিয়ে হতে পারে।

স্বপ্নে গণেশকে ইঁদুরের উপর চড়তে দেখা : যদি স্বপ্নে গণেশকে ইঁদুরে চড়তে দেখেন তাহলে তা সম্পদের সূচক। এর মানে হল শীঘ্রই আপনার ঘরে অর্থ আসতে চলেছে। সংসারে সুখ ও শান্তি আসতে চলেছে। এই ধরনের স্বপ্ন খুব তাড়াতাড়ি ধনী হয়ে ওঠার লক্ষণ বলে মনে করা হয়।

ব্রহ্ম মুহুর্তে গণেশের স্বপ্ন দেখা : যদি কাকভোরে বা অতি সকালে বা ব্রহ্ম মুহুর্তে গণেশের স্বপ্ন দেখেন, তাহলে ভেবে নিতে পারেন, দেবী লক্ষ্মী আপনার উপর খুব তুষ্ট। গণেশের আশীর্বাদে হঠাত্‍ অর্থলাভ হতে পারে। এছাড়া কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনা বাড়তে পারে।

বাধা কাটাতে বুধবারে বিঘ্নহর্তাকে এই জিনিস নিবেদন করেন কী

এছাড়াও আপনি যদি স্বপ্নে সিদ্ধিদাতার আরাধনা করতে দেখেন তবে তা অত্যন্ত শুভ লক্ষণ। এর মানে হল আপনার ইচ্ছাপূরণ হতে চলেছে। গণেশের আশীর্বাদে সব দুঃখ-কষ্ট, জীবনের নানা সমস্যা কেটে যেতে পারে ও গণেশের আশীর্বাদে ফুলে ফেঁপে উঠতে পারেন।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!