অশুভশক্তি দূরীকরণে পূজিতা হন এই রহস্যময়ী ব্যাঘ্রমুখী দেবী

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : বিশ্বব্রহ্মাণ্ডের আদি মাতৃকা মা কালীর অসংখ্য রূপ রয়েছে। ভারতীয় পৌরাণিক শাস্ত্রে উল্লিখিত জানা-অজানা নানা দেবীর অধিকাংশই দশমহাবিদ্যার আদি ও প্রথমা মহাবিদ্যা দক্ষিণাকালীকা থেকেই উদ্ভুত। জানা যায়, চৌষট্টি যোগিনীর সবাই আদ্যাশক্তি মা কালীর বিভিন্ন রূপ। ভারতীয় তান্ত্রিক সাধনপদ্ধতির এক অপরিহার্য অংশ হল এই ষোড়শী ও ৬৪ যোগিনী সম্প্রদায়। এই ৬৪ যোগিনীর প্রত্যেকের নিজস্ব স্বরূপ, শক্তি ও কার্যক্ষেত্র রয়েছে। বলা বাঞ্ছনীয় যে, তাঁরা ৮টি মাতৃকার সঙ্গে সম্পর্কিত। এঁদের মধ্যে অন্যতম হলেন যোগিনী রক্ষকর্ণী, যিনি অগ্নিপুরাণের ৫২তম অধ্যায়ে বিশদ বিবরণে সুস্পষ্টভাবে উল্লেখিত।

পৌরাণিক ব্যাখ্যা অনুসারে, যোগিনী রক্ষকর্ণী দ্বিভুজা এবং উনার বিশেষ বৈশিষ্ট্য হল – তিনি শবের উপর দণ্ডায়মান এবং তার মুখ ব্যাঘ্রাকৃতি। এই ভয়ংকরী রূপই তাঁকে অন্যান্য যোগিনীদের থেকে পৃথক করেছে। তাঁর বাহন ও মূর্তির ভঙ্গিমা নির্দেশ করে যে তিনি মৃত্যু ও ভয়ের শক্তির অধিষ্ঠাত্রী, তবে একইসাথে সকল অশুভ শক্তির প্রতিহতকারী এক শুভশক্তি। ওর ভৈরব রূপের নাম বলানা ভৈরব। তান্ত্রিক বিশ্বাস অনুসারে, প্রতিটি যোগিনীরই এক বিশেষ ভৈরব থাকেন, যিনি সেই যোগিনীর শক্তির পুরুষতুল্য অংশ; বলানা ভৈরবের সঙ্গেই রক্ষকর্ণীর শক্তির সমন্বয় সাধিত হয়। এই যুগল সাধনায় সিদ্ধি লাভ করা সাধকের পক্ষে অত্যন্ত কঠিন, কারণ এ সাধনা গুরুগম্য, গোপন ও বিশেষ নিয়মযুক্ত।

বিশেষ দ্রষ্টব্য, তিব্বতের বজ্রযান বৌদ্ধতন্ত্রেও এমন এক ব্যাঘ্রমুখী ডাকিনীর উল্লেখ রয়েছে, যিনি চক্রসম্ভার মণ্ডলের উত্তর-পশ্চিম দিকে অবস্থান করেন। গবেষকরা মনে করেন, এই বৌদ্ধ ডাকিনী ও হিন্দু যোগিনী রক্ষকর্ণী একই আধ্যাত্মিক শক্তির দুটি সংস্কৃতিগত রূপ। তিব্বতের বৌদ্ধতন্ত্রের আটজন পশুমুখী ডাকিনীর মধ্যেও এই ব্যাঘ্রমুখী রূপটির স্থান উল্লেখযোগ্য। এমনকি সন্মোহিনী তন্ত্রেও বলা হয়েছে, এই ব্যাঘ্রমুখী রক্ষকর্ণী দেবী হলেন তামসিক মহালক্ষ্মীর অঙ্গবিদ্যা, যিনি বিশ্বতামস শক্তির রহস্য ধারণ করেন।

যোগিনী রক্ষকর্ণীর হাতে বামে নরকরোটি এবং ডানে ধারালো তলোয়ার – যা তাঁর দুই বিপরীত শক্তির প্রতীক। নরকরোটি নির্দেশ করে জন্ম-মৃত্যু-রূপী চক্রের অতিক্রম, আর তলোয়ার হলো মোহ ও অবিদ্যার ছেদকারী জ্ঞানশক্তির প্রতীক। এই দুই অস্ত্রের মাধ্যমে তিনি সাধকের ভেতরকার সকল ভয়, সন্দেহ ও অপূর্ণতাকে দূরীভূত করেন।

পুরাণ মতে, দুর্গমাসুরের বিরুদ্ধে মহামায়ার যুদ্ধের সময় দেবীর দেহ হতে যে ভয়ঙ্কর যোগিনীগণ আবির্ভূত হয়েছিলেন, তাদের অন্যতম ছিলেন যোগিনী রক্ষকর্ণী। তখন তিনি দেবী দুর্গার সহায়িকা হয়ে রণাঙ্গনে প্রবল শক্তি প্রদর্শন করেছিলেন।

অতীতে যাঁরা এই যোগিনীর উপাসনায় লিপ্ত ছিলেন, তাঁদের বিশ্বাস ছিল—যোগিনী রক্ষকর্ণীর যথাযথ সাধনায় সাধকের সমস্ত শত্রুবিনাশ ঘটে, অপমৃত্যুর সম্ভাবনা দূর হয় এবং চিত্তের সমস্ত ভয়-ভ্রান্তি ক্ষয়প্রাপ্ত হয়। তবে বর্তমানে উনার সাধনপদ্ধতি প্রায় বিলুপ্ত, কিছু গুপ্ত তন্ত্রগ্রন্থ ও গুরুপরম্পরায় মাত্র উনার উপাসনা ও বিধি অল্পস্বল্প সংরক্ষিত আছে।

অতএব নিঃসন্দেহে বলা যেতে পারে, যোগিনী রক্ষকর্ণী এক অনন্য রহস্যময় শক্তির আধার—যিনি ভয়ংকর হলেও সাধকের জন্য অসীম কল্যাণকারিণী। তাঁর আরাধনায় মেলে আত্মরক্ষা, অশুভ শক্তির পরাভব ও তমোগুণের শুদ্ধি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের