লোকালয়ে চিতাবাঘের হানা, চোখের নিমেষে কুকুরকে মুখে করে চম্পট, ভাইরাল হাড়হিম ভিডিও

শনিবার (১৭ জানুয়ারি) রাতে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার একটি লোকালয়ে ঢুকে একটি বাড়ির পোষা কুকুরকে টেনে হিঁচড়ে নিয়ে যায় একটি চিতাবাঘ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! আবারও লোকালয়ে চিতাবাঘের উৎপাত। শনিবার (১৭ জানুয়ারি) রাতে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার একটি লোকালয়ে ঢুকে একটি রাস্তার কুকুরকে টেনে হিঁচড়ে নিয়ে যায় একটি চিতাবাঘ। ঘটনার পুরো ভিডিও সিসিটিভিতে ধরা পড়েছে। যা দেখা মাত্রই এলাকায় আতঙ্ক বেড়েছে। বন্যপ্রাণীদের আক্রমণের ভয়ে ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের।

ঘটনাটি ঘটেছে আইটিবিপি গেটের কাছে, যেখানে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনার সময় চিতাবাঘটির সঙ্গে কুকুরের কয়েক মিনিট ধরে সংঘর্ষ চলেছে। কুকুরটি প্রাণপণে চিতাবাঘের থেকে নিজেকে উদ্ধারের চেষ্টা করেছিল। কিন্তু এক ফাঁকে কুকুরটিকে ধরে ফেলে চিতাবাঘটি। এবং ঘটনাস্থল থেকে কুকুরটিকে প্রায় ২৫০ মিটার দূরে টেনে নিয়ে যায়। বাসিন্দারা পেছন পেছন ছুটলেও কুকুরটিকে বাঁচানো সম্ভব হয়নি। কুকুরটি আহত অবস্থায় মারা যায়। রবিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই, এলাকার মানুষজনের মধ্যে আতঙ্কিত ছড়িয়ে পড়ে। এরপর বাসিন্দারা বন বিভাগকে অবহিত করেন। এবং এই ঘটনা যাতে আর না হয়, সেই কারণে বন দফতরকে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে চিতাবাঘটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে ধরার জন্যে গ্রামবাসীরা অবিলম্বে একটি খাঁচা স্থাপন করেছে। এবং রাতের বেলায় এলাকায় টহল দেওয়ার দাবি জানিয়েছেন।

 

তারা বলেছেন যে, এখুনি যদি কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে এবার চিতা বাঘটি গ্রামের মানুষকে আক্রমণ করবে, যা কিনা মানুষের জীবনের জন্যও মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে, ওই এলাকায় সন্ধ্যার পর চিতাবাঘের আনাগোনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আবাসিক এলাকার কাছাকাছি চলে আসছে চিতাবাঘটি। সুতরাং বিষয়টি শিশু এবং বয়স্ক বাসিন্দাদের জন্যে জীবনের হুমকি। এই ঘটনাটি আবারও পাহাড়ি অঞ্চলে ক্রমবর্ধমান মানুষ-বন্যপ্রাণী সংঘাত এবং প্রতিরোধমূলক পদক্ষেপের জরুরি প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি