যোগী রাজ্যে আটবার ভোট দেওয়ার দায়ে ধৃত বিজেপি নেতার ‘সু-পুত্র’

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: যোগী আদিত্যনাথের জমানায় প্রশাসন তথা ভোট কর্মীরা কতটা বিজেপি ভক্ত, ফের তার প্রমাণ মিলল। বুথে ঢুকে বিনা বাধায় একবার-দু’বার নয় আটবার ভোট দিয়েছেন বিজেপির এক কর্মীর ছেলে। আর নির্বাচনকে তামাশায় পরিণত করা সত্বেও অন্ধ ধৃতরাষ্ট্র সেজেছিলেন সংশ্লিষ্ট বুথের ‘শিরদাঁড়া বিক্রি করা’ ভোট কর্মীরা। বিজেপি কর্মীর গুণধর ছেলের ওই কুকীর্তির ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। শেষ পর্যন্ত চাপের মুখে ওই গুণধর ভোটারকে গ্রেফতার করেছে পুলিশ।

দিল্লির মসনদে কে আসীন হবে, তা নিয়ে বরাবরই নির্ণায়কের ভূমিকা নেয় দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ। ২০১৪ ও ২০১৯ সালে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল যোগী রাজ্য। যদিও এবারের লোকসভা ভোটে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের জোট হওয়ায় অনেকটাই নড়বড়ে বিজেপি। গত দু’বারের ভোটে দখল করা একাধিক আসন হাতছাড়া হতে পারে বলে জানিয়ে দিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

তার মধ্যেই বিজেপির ‘ভোট লুঠের’ ভিডিয়ো ভাইরাল হয়েছে। গত ১৩ মে চতুর্থ পর্বে এটাওয়া জেলার অধীনস্ত ফারুখাবাদ আসনে ভোট ছিল। ওই দিন খিরি পামারান গ্রামের প্রধান তথা স্থানীয় বিজেপি নেতা অনিল সিংহ ঠাকুরের ছেলে রঞ্জন সিং বুথে ঢুকে একবার নয়, আট বার ইভিএমে বিজেপির প্রতীক চিহ্নে বোতাম টিপেছেন। আর পঞ্চায়েত প্রধানের ছেলে হওয়ায় টুঁ শব্দটি করেননি ভোট কর্মীরা। কিন্তু কথায় বলে না, ‘পাপ ছাড়ে না বাপকে’, তেমনই দশা হয়েছে রঞ্জনের। তার ওই কুকীর্তি ক্যামেরা বন্দি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছেলের কুকীর্তি আড়াল করার মরিয়া চেষ্টা চালিয়েছেন রঞ্জনের গুণধর বাপ তথা বিজেপি নেতা অনিল সিং ঠাকুর। তার দাবি, মক পোলের সময়ে মেশিন ঠিক রয়েছে কিনা, তা দেখতেই রঞ্জন আট বার বোতাম টিপেছিলেন।’ বিজেপি নেতার ছেলের কীর্তি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। অবশেষে ভোপ জালিয়াতির দায়ে রঞ্জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের