প্রেমের টানে হবিগঞ্জে এসে বিয়ে করলেন মালোয়েশিয়ার তরুণী

যুবকের নাম আব্দুর রকিব খান রাজা। যুবতীর নাম স্মৃতি নূর ফাতিম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের হবিগঞ্জ থেকে উচ্চশিক্ষার জন্য মালোয়েশিয়া গিয়েছিলেন যুবক। তবে যুবক ফিরে এসেছিলেন নিজের দেশে। তাঁর টানেই মালোয়েশিয়া থেকে বাংলাদেশে এলেন তরুণী। কারণ, ভালোবাসার (LOVE AFFAIR)  কোনও বেড়াজাল হয় না যে।

যুবকের নাম আব্দুর রকিব খান রাজা। যুবতীর নাম স্মৃতি নূর ফাতিম। দীর্ঘ ৪ বছর তাঁরা প্রেমের সম্পর্কে ছিলেন। বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দার সঙ্গে বিয়ে হলো তাঁর। বাংলাদেশে আসার পরে ফাতিম বলেন, এই দেশ তাঁর ভালো লেগেছে। পরিবেশ, সকলের ভালোবাসা ও আতিথেয়তায় তিনি আপ্লুত বলেও জানান। বলেন, বাংলাদেশের মাংস এবং দই তাঁর খুব প্রিয় হয়ে গিয়েছে। রকিব বলেন, ২০১৬ সালে উচ্চশিক্ষার জন্য মালোয়েশিয়া গিয়েছিলেন তিনি। তারপরে ফাতিমের সঙ্গে পরিচয়। ধীরে ধীরে আলাপ থেকে বন্ধুত্ব আর তারপরে প্রেম। অবশেষে দু’ই পরিবারের সম্মতিতে বিয়ে। নব দম্পতি জানিয়েছেন, গত সপ্তাহে হবিগঞ্জের একটি আদালতে এফিডেভিট করে তাঁদের বিয়ে হয়েছে।

জানা গিয়েছে, আপাতত নব দম্পতি হবিগঞ্জ শহরেই থাকছেন। তবে রকিব পড়ার জন্য আবার মালোয়েশিয়া যাবেন। ততদিন ফাতিম থাকবেন হবিগঞ্জেই। পড়া শেষে নিজের দেশে আবারও ফিরে আসবেন। রকিব এবং ফাতিম স্থিতু হবেন হবিগঞ্জেই।

রকিবের পরিবার ও প্রতিবেশীরা বলেন, ‘ভাবা যায়নি বিদেশি বৌমা এত সহজে সকলের সঙ্গে মিশে যেতে পারবে’। পাড়া জুড়ে এখন চর্চার কেন্দ্রে ‘বিদেশিনী’। 

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন