এই মুহূর্তে




২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

নিজস্ব প্রতিনিধি,ইংলিশ বাজার: মালদহের ইংলিশ বাজার শহর হয়ে উঠেছিল উৎসব মুখর। এই উৎসবের মূল আকর্ষণ তবে কোন পুজো নয়। বরং এই উৎসব জীবনের মেলবন্ধনের অনুষ্ঠান। মহেশ্বরী মহিলা সংগঠনের গণবিবাহ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাংসারিক জীবনে আবদ্ধ হলেন ২২ জন যুবক-যুবতী। ধর্মবর্ণ নির্বিশেষে রবিবার শহরের বালুচর এলাকায় মহেশ্বরী ভবনে(Maheswari Bhavan) আয়োজন করা হয়েছিল এই গণবিবাহের। শুধু যে মালদা জেলা তা কিন্তু নয়, উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে যুবক-যুবতীরা অংশ নিয়েছিলেন এই গণবিবাহে।

এদের মধ্যে অনেকেরই বিবাহ ঠিক হয়েছিল। কিন্তু পরিবারের আর্থিক অনটনের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারছিলেন না তারা। সেই সমস্ত ২২ জন যুবক যুবতীকে খুঁজে বের করে তাদের সাংসারিক জীবনে আবদ্ধ করে এই মহেশ্বরী মহিলা সংগঠন। বিয়ে শেষে নব দম্পতিদের হাতে ঘর সাজানোর জন্য নতুন আলমারি, খাঠ, নতুন পোশাক থেকে শুরু করে সোনা এবং চাঁদির বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। আমন্ত্রিত সকলের জন্য আয়োজন করা হয়েছিল বিভিন্ন পদের খাবারেরও। সকল নিমন্ত্রিত অতিথিদের পেট পুরে ভোজনেরও ব্যবস্থা করানো হয়।

উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান (Chairman)কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। তিনি এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। তার মতে সমাজে দরিদ্র বিবাহ সম্পন্ন এদের এই সংগঠন এগিয়ে এসে যেভাবে বিবাহের ব্যবস্থা করেছে তা সকলকে অনুপ্রাণিত করবে।এদিনের এই গণবিবাহে বাজলো সানাই। শঙ্খ উলুধ্বনি সবই ছিল নিয়ম মতো। গণবিবাহে মালা বদল হলো রীতি মেনেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক। তিনিও এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিংড়িঘাটার মেট্রো নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, বেরিয়ে আসবে কি রফাসূত্র?‌

বারাসতে উপেক্ষিত সাহিত্য সম্রাট, যত্নের অভাবে ‘বঙ্কিম ভিলা’র ভগ্নদশা

বাতিল ইন্ডিগো ফ্লাইট, রাতভর ৮০০ কিমি গাড়ি চালিয়ে ছেলেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন বাবা

ঘাসফুল ছেড়ে পদ্মফুলে! সরকারের সমালোচনা করে জল্পনা বাড়ালেন‌ নন্দকুমারের তৃণমূল বিধায়ক

সাত পাকের আগে বেঁকে বসলেন ধোনি ভক্ত বর, শর্ত শুনে থ কনে, তার পর…

হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ