লরি চালানোর স্বপ্নপূরণে মডেলিং ছাড়লেন মিস ইংল্যান্ড ফাইনালিস্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল লরি চালক হবেন। আর সেই স্বপ্নপূরণে মডেলিংয়ের মতো গ্ল্যামারের দুনিয়া ছেড়েই দিলেন ব্রিটিশ সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে পৌঁছনো মিলি এভারাট। তাঁর ওই সিদ্ধান্তের কথা শুনে অনেকেই চমকে গিয়েছেন। যদিও বিষয়টিকে গুরুত্বই দিতে চাননি ২৩ বছরের মিলি। তাঁর কথায়, ‘পুরুষ শাসিত পেশায় মেয়েরা যদি আসতে চায়, তাহলে এতো হইচইয়ের কী আছে?’

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’-র প্রতিবেদন অনুযায়ী, লিঙ্কনশায়ারের এক ধনী কৃষক পরিবারে জন্ম মিলি। প্রচুর জমি ছাড়াও রয়েছে নিজস্ব ট্র্যাক্টর। ছোট বেলা থেকেই সেই ট্র্যাক্টরের প্রতি অমোঘ আকর্ষণ ছিল তার। হাতেখড়ি হয়েছিল চালক হিসাবে। পড়াশুনার পাশাপাশি মডেলিংয়ের পেশাতেও পা রেখেছিল মিলি। ২০১৭ সালে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করে। ২০১৮ সালে মিস লিঙ্কনশায়ার শিরোপাও জিতে নেয়। ব্রিটেনের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইংল্যান্ড’-এ অংশ নিয়ে ফাইনাল রাউন্ডে পৌঁছয়। তবে ফাইনালে ষষ্ঠ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল।

গ্ল্যামার দুনিয়ায় ভালই দিন কাটছিল মিলির। কিন্তু করোনা অতিমারী সব কিছু তছনছ করে দিল। বিশ্বজুড়ে করোনার থানায় যে কয়টি দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তার মধ্যে অন্যতম ব্রিটেন। কোভিড পরবর্তী পর্যায়ে দেশজুড়ে ভারী গাড়ি চালানোর যোগ্যতা সম্পন্ন চালকের অভাব দেখা দেয়। আর ওই কথা জানতে পেরেই গ্ল্যামার দুনিয়া ছেড়ে লরি চালকের পেশা বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন মিলি। এইচজিভি-১ এবং এইচজিভি-২ লাইসেন্সের জন্য আবেদন জানানোর পাশাপাশি পণ্যবাহী ভারী গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে শুরু করেন। যদিও মডেলিং কেরিয়ার ছেড়ে লরি চালকের পেশা বেছে নেওয়ার মতো সিদ্ধান্তকে নারী বিপ্লব বলে আখ্যা দিতে চান না ২৩ বছরের মিলি।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!