একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: এ যেন অনেকটাই ‘কেঁচো খুঁড়তে কেউটে’ বের হওয়ার মতো ঘটনা। পাঁচ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে লোকায়ুক্ত আধিকারিকদের কাছে হাতেনাতে পাকড়াও হয়েছিলেন সরকারি চিকি‍ৎসক মহেশ চাঁদ শর্মা। আর তাঁকে নিয়ে তদন্তে নেমেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। তদন্তে ধরা পড়ে, গুণধর চিকি‍ৎসক একইসঙ্গে তিন প্রান্তে তিন সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। কিভাবে ওই বেনজির ঘটনা ঘটল, স্বাস্থ্য বিভাগের কর্তাদের নজর কিভাবে এড়িয়ে গেল, তার উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ৩ জুলাই পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়ার সময়ে শাহডৌল জেলার উরফি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকি‍ৎসক মহেশ চাঁদ শর্মাকে হাতেনাতে পাকড়াও করেন রেওয়ার লোকায়ুক্ত আধিকারিকরা। তদন্তে নেমে তাঁরা জানতে পারেন, শুধু উরফিতেই নয়, ধৃত মহেশ চাঁদ শর্মা ২০২১ সাল থেকে শিউপুরের সাহসরাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে খারগোন জেলার কেলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও চুক্তিবদ্ধ চিকি‍ৎসক হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন।

খারাগোন জেলার স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, একাধিকবার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন মহেশ চাঁদ শর্মা। গত ৮ জুন ‘কেলি’ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক প্রসূতির সন্তান প্রসবের সময়েও গরহাজির ছিলেন। ওই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যেতেই জেলাশাসক কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। শাহদৌল জেলার এক স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ‘অনিয়মিত উপস্থিতির কারণে গত চার মাস ধরে মহেশ চাঁদ শর্মার বেতন আটকে রাখা হয়েছে।’ কিভাবে একজন চিকি‍ৎসক একইসঙ্গে তিন জেলার তিন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে একইসঙ্গে চাকরি করার সুবিধা পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শিউপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিলীপ সিং সিকোয়ার জানিয়েছেন, ‘চিকি‍ৎসক মহেশ চাঁদ শর্মার চাকরির নথিপত্র সংক্রান্ত তথ্য চেয়ে শাহডৌলের  চিফ মেডিকেল অফিসার (CMO)-কে একটি চিঠি পাঠানো হয়েছে।’

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, বদলি ও অবসরে বাড়ল আর্থিক সুবিধা

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত

বিপদ কাটিয়ে নেপাল থেকে কলকাতা ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়

পড়াশোনা করিয়ে কনস্টেবল বানালেন স্বামী, চাকরি পেয়েই প্রেমিকের হাত ধরে পালালেন পুলিশ স্ত্রী

‘গ্রামে রাস্তা সারানো থেকে পুকুর পরিষ্কার, সবটাই করেছি,’ নজরুল মঞ্চে বললেন মুখ্যমন্ত্রী

বেগুনে এবার ইতালিয়ান টুইস্ট! চিজে ভরা এগপ্ল্যান্ট পারমিজিয়ানা বানান ঘরেই

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

পুজো মণ্ডপ সংলগ্ন এলাকায় আমিষ থাকা চলবে না, উদ্যোক্তাদের হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের