বঙ্গবন্ধুর খুনের মাস্টারমাইন্ড-সহ ভারত বিরোধীদের ‘স্বাধীনতা পদক’ দিচ্ছে মোল্লা ইউনূসের সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংস খুনের মাস্টারমাইন্ড-সহ কট্টর ভারত বিদ্বেষীদের দেশের সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মান ‘স্বাধীনতা পদক’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের এক আধিকারিক এ কথা জানিয়েছেন। চলতি বছর যাদের ‘স্বাধীনতা পদক’ দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে তারা হলেন এম এ জি ওসমানী (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),  লেখক বদরুদ্দীন উমর, কবি আল মাহমুদ (মরণোত্তর), কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ (মরণোত্তর), পপসম্রাট আজম খান ও আবরার ফাহাদ। যদিও সরকারের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও নাম ঘোষণা করা হয়নি।

আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৭ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট নাগরিকদের সম্মানিত করতে চালু করেছিলেন ‘স্বাধীনতা পদক’।  শুধু ব্যক্তি নয়, দেশ ও জাতি গঠনে বিশেষ ভূমিকা পালনকারী সংগঠনকেও পুরস্কৃত করা হয়।   ‘স্বাধীনতা পদক ’ পুরস্কার চালুর সময়ে সাম্মানিক ছিল কুড়ি হাজার টাকা। শেখ হাসিনা জমানায় ২০১৩ সালে তা বাড়িয়ে করা হয় দুই লক্ষ টাকা। ২০১৭ সালের মে মাসে ৩,০০,০০০ টাকা এবং ২০১৯ সালের নভেম্বর মাসে ৫,০০,০০০ টাকা করা হয়। পাশাপাশি প্রত্যেক পদকপ্রাপ্তকে ১৮ ক্যারেট সোনার ৫০ গ্রাম ওজন বিশিষ্ট পদক, একটি সম্মাননাসূচক প্রত্যয়ন পত্রও দেওয়া হয়।

চলতি বছরে যাদের ‘স্বাধীনতা পদক’ দেওয়া হচ্ছে তার মধ্যে এক নম্বরে রয়েছে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী। যিনি পরবর্তীকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনের মূল মাস্টারমাইন্ড ছিলেন। বঙ্গবন্ধুর মর্মান্তিক মৃত্যুর পরে খুনি শরিফুল হক ডালিম, ফারুক রহমান খন্দকার আবদুল রশিদ, বজলুল হুদাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে তাদের পুরস্কার হিসাবে বিভিন্ন দূতাবাসে নিয়োগের ব্যবস্থা করেছিলেন।

কট্টর ভারত বিদ্বেষী এবং পাকিস্তানি এজেন্ট হিসাবে পরিচিত এবং বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংস খুনের আর এক মাস্টারমাইন্ড বদরুদ্দিন উমরকেও স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে। তালিকায় থাকা পপ গায়ক আজম খানও ভারত বিদ্বেষী এবং পাকিস্তানপ্রেমী হিসাবে সুপরিচিত। জামায়াত ইসলামের সশস্ত্র ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের (বাংলাদেশের মানুষের কাছে রগ কাটা শিবির) অন্যতম নেতা তথা কুখ্যাত সন্ত্রাসী  আবরার ফাহাদকেও ‘সন্ত্রাসবাদের প্রসার’ ঘটানোর জন্য পুরস্কৃত করা হচ্ছে। কট্টর হিন্দু ও ভারত বিদ্বেষী এবং জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশ সুরার সদস্য কবি আল মাহমুদেরও নাম রয়েছে তালিকায়।

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?