নিষিদ্ধ মুজিব, পাঠ্যবই থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাদ দিল মোল্লা ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবৈধ সরকারের প্রধান হিসাবে ‘গলাধাক্কা’ খাওয়ার আগে ভবিষ্যতের নাগরিকদের কাছে  শেখ মুজিবের গৌরবগাঁথা যাতে না পৌঁছয় তার জন্য আরও এক পদক্ষেপ নিল ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। এবার পাঠ্যবই থেকে বাদ দেওয়া হল সোহরাওয়ার্দি উদ্যানে ১৯৭১ সালের ৭ মার্চ দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। মূলত ওই ভাষণেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছিলেন শেখ মুজিব। জড়ো হওয়া লক্ষ-লক্ষ মানুষের উদ্দেশে বলেছিলেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান-জেড আই খান পান্নারা মনে করছেন, পাকিস্তানি শাসক ও মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামকে খুশি করতেই বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাদ দিয়েছেন ইউনূস ও তার শিক্ষা উপদেষ্টা রাজাকার সন্তান সিআর আবরার।

২০২৪ সালের ৫ অগস্ট পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়ে ক্ষমতাচ্যূত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ৮ অগস্ট তদারকি সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিয়েই মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুকে মুছে ফেলার জন্য নানা পদক্ষেপ নেন মুক্তিযুদ্ধের সময় পাক সেনার জন্য অর্থ সংগ্রহ করা রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূস। ১৫ অগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুদিবসে সরকারি ছুটি বাতিল করার পাশাপাশি শেখ মুজিবের নামাঙ্কিত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নাম বদল করেন। ইসলামি জঙ্গিদের লেলিয়ে দিয়ে মুক্তিযুদ্ধের সূতিকাগার ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি মাটিতে গুঁড়িয়ে দেন। মুক্তিযোদ্ধা হিসাবে বঙ্গবন্ধুর স্বীকৃতিও কেড়ে নেওয়া হয়।

পাশাপাশি পাঠ্যবই থেকেও মুজিবের নাম মুছে ফেলার নির্দেশ দেন। সেই নির্দেশ পেয়ে  অষ্টম শ্রেণির ‘সাহিত্য কণিকা’ পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাদ দেওয়া হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষে ১২টি গদ্য ছিল, সেখানে চলতি শিক্ষাবর্ষে অর্থা‍ৎ ২০২৬ সালে ১১পি গদ্যকে স্থান দেওয়া হয়েছে। অষ্টম শ্রেণির পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ইংরেজি বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের লেসনটি বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে রাজাকার ও মুক্তিযুদ্ধ বিরোধীদের তৈরি জুলাই আন্দোলন সম্পর্কিত নতুন একটি পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক ও মাধ্যমিকের বইয়ে শেখ মুজিব নিয়ে  তথ্য বাদ দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছিল। তাই চলতি শিক্ষাবর্ষে শেখ মুজিবের ভাষণ বাদ দেওয়া হয়েছে।

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ,’ বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত