এই মুহূর্তে

দোকানদার নামাজে যেতেই ক্যাশবাক্স খালি করে পালাল চোর বাবাজি, লুঠপাট ফুটে উঠল CCTV-তে

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! দোকান ছেড়ে মসজিদে নামাজ পড়তে যেতেই লুঠপাট। চোর এসে দোকানের ক্যাশবাক্স ফাঁকা করে পালাল। কিন্তু চোর বাবাজি সিসিটিভি হয়তো দেখেনি, তাঁর পুরো লুঠতরাজ ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার উত্তর প্রদেশের মুজাফফরনগরে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। জানা গিয়েছে, ওই দোকানদার গতকাল জুম্মাবারে মসজিদে নামাজ পড়তে গিয়ে ছিলেন। তিনি দোকান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই এক চোর তাঁর দোকানে ঢুকে ক্যাশ বাক্স খালি করে পালায়। ক্যাশ বাক্সে প্রায় ৬০,০০০ টাকা ছিল। চোর সবটাই নিয়ে যায়।

পুরো ঘটনাটি দিনের বেলায় ঘটেছে এবং দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। যা পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দোকানদার নামাজ শেষে দোকানে ফিরে দেখতে পান, তাঁর দোকানের ক্যাশ বাক্স খোলা। সেখানে কোনও টাকা নেই। এরপর তিনি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলো পরীক্ষা করে ঘটনাটি জানতে পারেন। তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে চোরকে গ্রেফতারের প্রচেষ্টা শুরু করে। কিন্তু দিনের আলোয় কীভাবে চুরির ঘটনাটি ঘটল? নিরাপত্তা কোথায় সেই নিয়েই প্রশ্ন উঠেছে। প্রকৃতপক্ষে, সিভিল লাইন্স থানা এলাকার ওল্ড ঘাস মান্ডিতে অবস্থিত দোকানটি। যেটি ছিল তোশকের। ঘটনাটি ঘটে যখন দোকানদার মোহাম্মদ রিজওয়ান জুমার নামাজ পড়তে কাছের মসজিদে গিয়েছিলেন।

দোকান খোলা রেখেই গিয়েছিলেন। ফিরে এসে তিনি দোকানের ক্যাশ বাক্সটি খোলা দেখতে পান। ভুক্ত ভোগীর ভাষ্যমতে, পুরাতন ঘাস মান্ডিতে ‘তাজ ফার্ম’ নামে তার একটি তোশক ও কাপড়ের ব্যবসা রয়েছে। আজ দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে তিনি জুমার নামাজ পড়তে বাজারের মসজিদে যান। ফিরে এসে তিনি লক্ষ্য করেন যে, ক্যাশ বাক্স থেকে ৬০,০০০ টাকা উধাও হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি তার দোকানের সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারেন, একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্সটি ভেঙে টাকা নিয়ে যাচ্ছে। চোরের মুখ স্পষ্ট দেখা না গেলেও, তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তারা আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে এবং যত দ্রুত সম্ভব অভিযুক্তকে গ্রেফতার করবে।

Published by:

Share Link:

More Releted News:

কুনোতে ৪ শাবকের জন্ম দিল চিতা ‘গামিনি’, নজরদারিতে বনদফতর

বিহারের হোস্টেলে ভয়ঙ্কর ঘটনা, ৫ বছরের শিশুকে যৌন নির্যাতনের পর গলা কেটে খু’ন

নকল সোনা বন্ধক রেখে ৫৭ লক্ষ টাকার ঋণ, ১৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা ব্যাংকের

স্কিপিংয়ে বিশ্বজয়! এক মিনিটে ১৮৮ বার ডাবল-আন্ডার করে রেকর্ড গড়লেন চিনা যুবক

মা-বোনেদের নিয়ে গ্রামে কুকথা বললেই ৫০০ টাকা জরিমানা, নিয়ম পঞ্চায়েতের  

বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কোপ, বিয়ের দু’সপ্তাহ আগে মর্মান্তিক মৃত্যু যুব কংগ্রেস নেতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ