বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কোপ, বিয়ের দু’সপ্তাহ আগে মর্মান্তিক মৃত্যু যুব কংগ্রেস নেতার

বিয়ের দুই সপ্তাহ আগেই দুষ্কৃতীদের হাতে খুন হলেন ৩২ বছর বয়সী কর্ণাটকের যুব কংগ্রেস নেতা ফিরোজ পাঠান। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার নাগাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাঙ্ঘাতিক ঘটনা! বিয়ের দুই সপ্তাহ আগেই দুষ্কৃতীদের হাতে খুন হলেন ৩২ বছর বয়সী কর্ণাটকের যুব কংগ্রেস নেতা ফিরোজ পাঠান। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ। গোটা ঘটনাটি ধারওয়াড়ে অবস্থিত পাঠানের বাড়িতে ঘটেছে। এবং সিসিটিভিতে পুরো দৃশ্য ফুটে উঠেছে। জানা গিয়েছে, ঘটনার সময় ফিরোজ পাঠান বারান্দায় বসেছিলেন। ঠিক তখনই নীল-সাদা চেকের শার্ট পরা একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তাঁর বাড়িতে ঢুকে পড়েন। এবং তাঁর পাশে এসে বসেন। তাঁর সঙ্গে সঙ্গে আরও দু’জন ব্যক্তি অনধিকার ঢোকার চেষ্টা করেন। কিন্তু বাড়িতে ঢুকতে না পেরে গেটের বাইরে দাঁড়ান। এরপর ফুটেজে দেখা যায়, যুব কংগ্রেস নেতা প্রবেশপথে দাঁড়িয়ে কারও সঙ্গে ফোনে কথা বলছেন।

এরপরেই চেক শার্ট পরা লোকটি তাঁকে অনুসরণ করে এবং হঠাৎ নেতার পেটে ছুরি ঢুকিয়ে দেন। যন্ত্রণায় পাঠান দৌড়ে ভেতরে চলে যান। এরপর হামলাকারী ও বাইরে অপেক্ষারত অন্য দুজন যু কংগ্রেস নেতাকে অনুসরণ করে বাড়ির ভিতরে ঢুকে যান। এরপর আরও একজন তাঁদের সঙ্গে যোগ দেন। ভিতরে ঢুকেও তাঁরা পাঠানকে ছুরি দিয়ে কোপাতে থাকেন। এর প্রায় ৪০ সেকেন্ড পর চার হামলাকারী একে একে বাড়ি থেকে বেরিয়ে যান। ঘটনাটি এতটাই দ্রুত ঘটেছিল যে, কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালায়। এবং থমকে যান প্রতিবেশীরা। এরপর শোওয়ার ঘরের মেঝে থেকে পাঠানের মরদেহ উদ্ধার করা হয়। রক্তে ভেসে যায় ঘর, তিনি মাথায় আঘাত পেয়েছিলেন।

জানা গিয়েছে, আগামী ২৪ এপ্রিল পাঠানের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু নতুন জীবন শুরু হওয়ার আগেই এই নৃশংস হামলায় চিরকালের জন্যে পৃথিবী ছেড়ে চলে গেলেন ফিরোজ। প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্তরা হামলার পরপরই পালিয়ে যান। এলাকার সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতারের জন্য তল্লাশি চালাচ্ছে। কিন্তু কেন তাঁকে খুন করা হল, এবং তাঁর সঙ্গে পুরোনো কারো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে কিনা তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?