মা-বোনেদের নিয়ে গ্রামে কুকথা বললেই ৫০০ টাকা জরিমানা, নিয়ম পঞ্চায়েতের  

Share:

নিজস্ব প্রতিনিধি: গালাগালি করলেই জরিমানা! মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার নির্যাতনমুক্ত গ্রাম বরসার। যেখানে সম্মানজনক আচরণের জন্য নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। নিয়ম ভাঙলেই দিতে হবে ৫০০ টাকা জরিমানা নয়তো শাস্তি হিসেবে ১ ঘন্টা ধরে গ্রাম করতে হবে পরিষ্কার।

‘অ্যাবিউজ-ফ্রি ভিলেজ’ গড়ে তুলতে গ্রাম পঞ্চায়েতের সম্মতিতে এই নিয়ম চালু হয়েছে । নিয়মের কথা জানাতে ইতিমধ্যেই গ্রামজুড়ে পোস্টার টাঙানো হয়েছে।কেউ অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহার করলে তাকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে, অথবা এক ঘণ্টা গ্রাম পরিষ্কারের কাজ করতে হবে।

এই পদক্ষেপের মূল লক্ষ্য হল জনসাধারণের আচারণ নিয়ন্ত্রণ করা এবং ভাষা সংযোজত করা। ডেপুটি সরপঞ্চ বিনোদ শিন্ডে আইএএনএসকে জানিয়েছেন যে, শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যে আপত্তিকর ভাষার ব্যাপক ব্যবহার রোধ করতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, অভিনব এই উদ্যোগে ব্যাপক ইতিবাচক সাড়া মিলেছে। অধিকাংশ মানুষই সমর্থন করেছেন। অনেকেই এখন ভাষা ব্যবহারে সচেতন হচ্ছেন।

স্থানীয় এক বাসিন্দা জানান,  আগে ছোটরাও না বুঝে গালাগালি করত,  কিন্তু এখন শাস্তির ভয়ে তারা সতর্ক হয়ে গেছেন।  উপ-সরপঞ্চ বিনোদ শিন্ডে জানান, শিশু থেকে প্রাপ্তবয়স্ক—সব বয়সের মানুষের মধ্যে গালাগালির প্রবণতা বাড়ছিল। যা নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ। বিশেষ করে মা-বোনকে নিয়ে কুরুচিকর মন্তব্যের ঘটনা বেড়ে যাওয়ায় প্রশাসন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।  গ্রামের যুবক অশ্বিন পাটিল জানান, এই ভাবনাটি মূলত তাঁর থেকেই এসেছে। পরে সরপঞ্চ ও উপ-সরপঞ্চের সঙ্গে আলোচনা করে এটি বাস্তবায়িত হয়। পঞ্চায়েতের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।এই উদ্যোগকে আশেপাশের গ্রামগুলিও প্রশংসা করছে।

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

‘ডিপফেক’-এর শিকার ম্রুণাল ঠাকুর, সোশ্যাল মিডিয়ায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি নায়িকার

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ