চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লন্ডনের রাস্তায় ডাবের জল বিক্রি করে ভাইরাল ঝালমুড়িওয়ালা

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের রাস্তায় কলকাতার স্টাইলে ঝালমুড়ি বানিয়ে বিক্রি করে ভাইরাল হয়েছিলেন  এক ব্যক্তি । আর এবার লন্ডনের রাস্তায় দেখা গেল একেবারে অদ্ভুত দৃশ্য। রাস্তায়  বিক্রি হচ্ছে ডাবের জল।  ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় । শুধু তাই নয় সেই ভিডিওতে প্রায় সাত মিলিয়ন ভিউ হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় টুপি দিয়ে  ঠেলাগাড়িতে করে  ডাবের জল বিক্রি করছে এক ব্যক্তি।  শুধু তাই নয় বিক্রেতা হিন্দিতে ‘নারিয়াল পানি পিলো’ বলে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আর তাতেই  বেশ কয়েকজন তৃষ্ণা মেটাতে ঠেলাগাড়ির সামনে  দাঁড়িয়ে ডাবের জল খাচ্ছে। ভিডিও এও দেখা গিয়েছে, বিক্রেতা যখন ছুড়ি দিয়ে ডাব কাটতে ব্যস্ত সেইসময় এক ক্রেতা তাঁকে বলছেন,’ এক দেদো ভাইয়া। জলদি জলদি।‘কিছুক্ষণের মধ্যেই বিক্রেতা “লেলো” বলে উত্তর দিয়ে গ্লাসে করে  ডাবের জল দিচ্ছেন।

 সোশ্যাল মিডিয়াতে ডাবের জল বিক্রির  এই ভিডিও ছড়িয়ে পড়তেই একের পর এক মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘ লন্ডনে এবার ডাবের জল বিক্রেতা পেলাম।‘ আবার কেউ লিখেন,’ অনেক আগে লন্ডনের রাস্তায় হিন্দিতে কাউকে কথা বলতে পারলাম।‘ আবার কেউ  লন্ডনের রাস্তায় ডাবের জল বিক্রি করা ওই ব্যক্তিকে বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমসের মতো দেখতে বলে আখ্যায়িত করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

১২ টি যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা নিয়ে হরমুজ ঘিরল আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ