আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা নিকি হ্যালির

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: সব জল্পনার অবসান। আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা করে দিলেন ভারতীয় বশোদ্ভুত রিপাবলিকান দলের নেত্রী নিকি হ্যালি (Nikki Haley)। আজ মঙ্গলবার দক্ষিণ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর ৫১ বছর বয়সী রাজনীতিবিদ এদিন এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর কথা ঘোষণা করে বলেন, ‘আমি নিকি হ্যালি আগামী ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চলেছি। কেন এই সিদ্ধান্ত? তার কারণ আমি মনে করি, এখনই সময় নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়া। দেশের সীমান্তকে সুরক্ষিত করা, আমাদের দেশের শক্তি বৃদ্ধি, লক্ষ্য পূরণের জন্য তরুণদের নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে।’

গত সপ্তাহেই একটি মার্কিন সংবাদ সংস্থা প্রথমে ইঙ্গিত দিয়েছিল, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে নামছেন ভারতীয় বংশোদ্ভুত নিকি হ্যালি। রিপাবলিকান পার্টির অন্যতম জনপ্রিয় নেত্রী হিসেবে পরিচিত তিনি। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রেসিডেন্ট থাকাকালীন রিপাবলিকান পার্টির হয়ে দক্ষিণ ক্যারোলিনার (South Carolina) গভর্নর হিসেবে নির্বাচিত হন।পাশাপাশি জাতিসঙ্ঘে (United Nations Organisation) মার্কিন প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। যদিও একই দলে থাকলেও প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিকি হ্যালির সম্পর্ক মোটেও মধুর নয়। ট্রাম্পের সঙ্গে মতপার্থক্যের জেরে ২০১৮ সালে সব পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

ভারতের পঞ্জাবের সঙ্গে নিকির নাড়ির যোগ রয়েছে। এক সময় সেখান থেকে তাঁর মা-বাবা পাকাপাকিভাবে আমেরিকায় চলে আসেন। মার্কিন মুলুকেই বেড়ে ওঠেন তিনি। ভারতীয় বাবা-মায়ের সন্তান হিসেবে তিনি যে গর্বিত তাও এদিনের ভিডিও বার্তায় বলেছেন ৫১ বছর বয়সী রাজনীতিবিদ।

Published by:

Share Link:

More Releted News:

নাচের অনুষ্ঠানে তরুণীকে জাপটে ধরল রোবট, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

হরমুজ প্রণালি খুলতে আমেরিকাকে নতুন শর্ত দিল ইরান

‘আমি ধর্ষক নই’, গুলিকাণ্ডে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প

মালিতে ভয়াবহ জঙ্গি হামলা, বিদ্রোহীদের গুলিতে নিহত দেশের প্রতিরক্ষামন্ত্রী

‘পাকিস্তান নিরপেক্ষ নয়,’ আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগেই খোঁচা ইরানের সাংসদের

৪০ বছর আগে ওয়াশিংটনের একই হোটেলের বাইরে গুলিবিদ্ধ হয়েছিলেন প্রেসিডেন্ট রেগন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ