পদার্থ বিদ্যায় ভাগাভাগি করে নোবেল জিতলেন তিন গবেষক

ওই তিন জন হলেন অ্যালাইন অ্যাসপেক্ট, জন এফ ক্লউজার ও অ্যান্টন জেইলিনগার।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার (Nobel Prize in Physics) পেলেন তিন জন। ওই তিন জন হলেন অ্যালাইন অ্যাসপেক্ট (Alain Aspect), জন এফ ক্লউজার (John F Clauser) ও অ্যান্টন জেইলিনগার (Anton Zeilinger)। আজ মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে রয়েল সুইডিশ আকাদেমির (Royal Swedish Academy of Sciences) পক্ষ থেকে চলতি বছরের নোবেলজয়ী তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে অ্যালাইন অ্যাসপেক্ট (Alain Aspect) ফ্রান্সের এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জন এফ ক্লউজার (John F Clauser) মার্কিন গবেষক এবং অ্যান্টন জেইলিনগার (Anton Zeilinger) অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

রয়েল সুইডিশ আকাদেমির (Royal Swedish Academy of Sciences) পক্ষ থেকে জানানো হয়েছে, বেল ইনিকোয়ালিটিস এবং পাইওনিয়ারিং কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্সে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেই তিন জনকে চলতি বছরের নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। নোবেল পুরস্কার বাবদ এক কোটি সুইডিশ ক্রোনার সমানভাবে পাবেন এই তিন বিজ্ঞানী।

গত বছরও পদার্থ বিদ্যায় নোবেল পুরস্কার ভাগাভাগি করে পেয়েছিলেন তিন বিজ্ঞানী সিউকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলমেন এবং জর্জিও প্যারিসি। বিজয়ীদের মধ্যে সিউকুরো মানাবের জন্ম ১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর, জাপানে। ক্লাউস হ্যাসেলমেনের জন্ম ১৯৩১ সালের ২৫ অক্টোবর জার্মানির হামবুর্গে এবং ১৯৪৮ সালের ৪ অগস্ট  ইতালির রোমে জন্মগ্রহণ করেন জর্জিও প্যারিসি।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের