বিদেশের চাকচিক্য তুচ্ছ, বড়দিনে অস্ট্রেলিয়া-কানাডা থেকে বো বারাকে ফিরছেন জর্জ-ফেলিক্সরা

স্বাধীনতার আগে থেকেই কলকাতায় বাস করছেন জর্জ রোজারিওরা, ফেলিক্স অগাস্টিনদের পরিবার। বছরের অন্যান্য সময়ে তাঁরা বিদেশে থাকলেও ক্রিসমাসে কলকাতায় চলে আসেন

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ২৫ ডিসেম্বর, যিশুখ্রিস্টের জন্মদিন, যা ক্রিসমাস নামেই পরিচিত। দেশজুড়ে পালিত হচ্ছে খ্রিস্টানদের এই বিশেষ উৎসব। মুলত এটি বিদেশী উৎসব হলেও বর্তমানে ভারতেও জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। কলকাতায় বো বারাকের নাম সবার জানা। যেখানে পাঁচ পুরুষ ধরে অ্যাংলো ইন্ডিয়ানদের বাস। স্বাধীনতার আগে থেকেই কলকাতায় বাস করছেন জর্জ রোজারিওরা, ফেলিক্স অগাস্টিনদের পরিবার। বছরের অন্যান্য সময়ে তাঁরা বিদেশে থাকলেও ক্রিসমাসে কলকাতায় চলে আসেন। অর্থাৎ যে সময়টা বিদেশের মাটি বেশি সুন্দর হয়ে ওঠে, সেই সময়টা কলকাতাতেই থাকতে পছন্দ করেন তাঁরা। তাই তাঁদের পরিবারের যে যেখানেই থাকুক না কেন, ক্রিসমাসে কলকাতায় চলে আসেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। ফেলিক্সের ভাগ্নি তৃষা সেডিন থাকেন টরেন্টোতে।

প্রতিবছরই সেখান থেকে কলকাতায় চলে আসেন বড়দিনে পরিবারের সঙ্গে কাটাবেন বলে। তবে শুধু ক্রিসমাস বললে ভুল হবে, নিজেদের ধর্মের উৎসবের পাশাপাশি কলকাতার দুর্গাপুজোও তাঁরা মিস করেন না। তবে ক্রিসমাসে তাঁদের আনন্দ একটু বেশিই থাকে। অ্যাংলো ইন্ডিয়ানদের আগমনে প্রতি বছর কলকাতার বো বারাক সেজে ওঠে দুর্গা পুজোর মতো আলোকসজ্জায়। এ বছর জর্জের ভাই অস্ট্রেলিয়া থেকে কলকাতায় এসেছেন ক্রিসমাস কাটাতে। কেননা বো বারাকের ক্রিসমাসের মতো এত ওয়ার্ম সেলিব্রেশন কোথাও হয়না। বিদেশি পোশাক পরে সেলিব্রেশন করেন অ্যাংলো ইন্ডিয়ানদের পরিবার। যাঁদের মধ্যে কেউ বছরের অন্যান্য সময়ে ইংল্যান্ডে থাকেন, কেউ কানাডায় থাকেন, কেউ অস্ট্রেলিয়ায় থাকেন। কিন্তু ক্রিসমাসে কলকাতায় এক হন জর্জ-ফেলিক্সদের ভাই-বোনরা। নাচানাচি করেন পাশ্চাত্য গানের সঙ্গে। হাওয়ায় কেকের গন্ধ ভাসে। সঙ্গে সসেজ, পর্ক ভিন্ডালু, নুডলস, চিকেন ভাজা, কাবাব, ওয়াইনের গন্ধে ২৫ ডিসেম্বর গোটা বো বারাকটা যেন পিকনিক স্পট হয়ে ওঠে।

প্রসঙ্গত, বো বারাকের ইতিহাস সকলেরই অল্পবিস্তর জানা। বিশ্বযুদ্ধের সময় সেনাদের থাকার জন্য বারাক তৈরি হয়েছিল। তারপর সেনা চলে যায়। এরপর বারাক ভাড়া নিয়ে থাকতে শুরু করেন অ্যাংলো ইন্ডিয়ানরা। বর্তমানে তাঁদের বংশধররাই এখানে রয়েছেন। এখন সাড়ে তিনশোর মতো পরিবারের বাস বো বারাকে। অধিকাংশ কালো সাহেব-মেম। তবে ক্রিসমাসের সময় এটি কলকাতার অন্যতম আকর্ষণীয় জায়গা হয়ে ওঠে। বো বারাক দেখার মতো একটি জায়গা। চারপাশে গলি। মধ্যিখানে ব্লক। তার মধ্যে ফ্ল্যাট। একটি গলিতে বৌদ্ধদের উপাসনালয় আছে। অন্য গলিটি দিয়ে বেরলে পার্ক। অন্য গলিতে পার্সিদের ধর্মশালা। সবার মাঝে খিস্টান অ্যাংলো ইন্ডিয়ানদের বাস। বউবাজার থানার পাশে বো বারাকের ইতিহাস প্রায় ১০০ বছরের। এখানে ক্রিসমাসে যিশুর অন্য চেহারা, চোখে জল নয়, খুশি খুশি। সন্তানদের প্রাণভরে আশীর্বাদ করছেন।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর