প্রদীপের তলায় অন্ধকার! অযোধ্যার দীপোৎসবের তেলের তলানি সংগ্রহে শিশুরাও

সেই প্রদীপের আলো নিভতেই বেরিয়ে এল জমাট বাঁধা অন্ধকার। শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, হাতে শিশি-বোতল নিয়ে ওই লাখ লাখ প্রদীপের অবশিষ্ট তেল

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে শোনা গিয়েছিল, অযোধ্যা তার হারানো দ্যুতি ফিরে পেয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সেই ‘দিওয়ালি বাম্পার’ মুগ্ধ করেছিল গোটা দেশকেই, সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। ১২ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছিল অযোধ্যা। কিন্তু সেই প্রদীপের আলো নিভতেই বেরিয়ে এল জমাট বাঁধা অন্ধকার। শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, হাতে শিশি-বোতল নিয়ে ওই লাখ লাখ প্রদীপের অবশিষ্ট তেল সংগ্রহে নেমেছে শিশু ও মহিলারা। সেই তেলেই কয়েকদিন রান্না করা যাবে এই আশায়।

উত্তরপ্রদেশ-সহ গোটা দেশেই সর্ষের তেলের দাম এখন ২০০ টাকা প্রতি লিটারের আশেপাশে। ফলে মহার্য্য ওই ভোজ্য তেল সংগ্রহে অযোধ্যার মহিলা ও শিশুদের তৎপরতা অবাক করার দৃশ্য নয় মোটেই। ফলে প্রশ্ন উঠছে উৎসব ও চাকচিক্যের নামে এত তেল নষ্ট করার যৌক্তিকতা নিয়ে। স্থানীয়দের দাবি, দীপোৎসবের জন্য জ্বালানো প্রদীপের তলানিতে যে তেল বেঁচে গিয়েছে তা খুঁজে বের করছেন কয়েকশো নারী ও শিশু। ওই দৃশ্যের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। উত্তরপ্রদেশ সরকারের দাবি, ১২ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল দীপোৎসবে। এর জন্য ব্য়বহার হয়েছিল ৩৬ হাজার লিটার সর্ষের তেল।


এই ভিডিও ভাইরাল হতেই উত্তরপ্রদেশের দারিদ্রতা ও দৈনদশা ফুটে উঠেছে বলে দাবি করছেন বিরোধীরা। অপরদিকে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন অন্য দিকটি নিয়ে। আদৌ ওই তেল খাওয়ার যোগ্য কিনা উঠছে এই প্রশ্ন। এই ৩৬ হাজার লিটার তেল কী ভাবে, কার থেকে কেনা হলো, তা নিয়ে বহু প্রশ্ন থাকতে পারে বলে মনে করছেন উত্তরপ্রদেশেরই আবসরপ্রাপ্ত আমলারা। আবার সরকারি তরফে দুর্নীতির আশঙ্কাও অমূলক নয় বলে মনে করছেন অনেকে। পাশাপাশি প্রদীপের ওই তেলে ভেজালও থাকতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ফলে ওই কুড়িয়ে নেওয়া তেলে রান্না হলে বিপদ হওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে। প্রসঙ্গত, ওই ভিডিও শেয়ার করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন শিক্ষাসচিব।

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাহ পুত্র

পুলিশের তাড়া খেয়ে নদে ঝাঁপ দিয়েছিলেন হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করা তাহসিফ

উত্তরাখণ্ডে বিপর্যয়, বদ্রীনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার, নিহত ৬

সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে সরকারি চাকরি প্রদান! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

ফিলিপসের দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে ভারতকে ২৬০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘তদন্ত চলাকালীন কীভাবে তথ্য ফাঁস?’ পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

জগদ্ধাত্রী পুজোর আগেই বড় সাফল্য, গোপন অভিযানে হিন্দমোটর থেকে উদ্ধার ৩০ কেজি গাঁজা, ধৃত ৪

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ