শীতকালে বাঙালির পেটে কী শুধুই পিঠে সয় ? কী বলছেন খাদ্যরসিকরা?

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে ‘পেটে খেলে পিঠে সয়’..শীতকাল মানেই পিঠে পুলি উৎসব। পৌষ সংক্রান্তিতে নতুন চাল ঘরে উঠলে সেই চাল বেটে নতুনত্ব পিঠে পুলি বানিয়ে তা পরিবেশন করা হয়। তবে এখন শুধুমাত্র পৌষ সংক্রান্তিতেই আটকে নেই পিঠে পুলি খাওয়ার রীতি। বর্তমানে পিঠে পুলি খাওয়ার ধুম লেগে যায় শীত পড়ার মুহূর্ত থেকেই। এর সঙ্গে রয়েছে খেজুর গুড়। বলতে না বলতেই জিভ দিয়ে জল গড়িয়ে যাওয়ার জোগাড়। বাঙালির পেটে কি শুধু পিঠে সয় ? যদি মতামত নেওয়া যায় তবে আপনি কোন পক্ষে ? এই নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছেন। কেই বলেছেন শীতকালে পিঠের গুরুত্ব সবচেয়ে বেশি। আবার কেউ বলেছেন শীতকালে পিঠেই সব নয়। বাইরের খাবারেরও গুরুত্ব আছে।

পক্ষে মতামত:   

এক ছাত্রীর কথায়, শীতকালে নলেন গুড় পিঠের আকর্ষণে যেন সব ভুলে যাওয়া যায়। আট থেকে আশি সকলেই কমবেশি পিঠের ভক্ত। সেদ্ধ পিঠে, ভাজা পিঠে, দুধ পিঠে, পাটিসাপটা ইত্যাদি হরেকরকম পিঠের সম্ভারে মন হয়ে ওঠে তরতাজা।

এক গৃহবধুর কথায়, পিৎজার চেয়ে পিঠেই বেশি দামি। শীতে তাই বাঙালির মনপ্রাণ জুড়ে বসে ধোঁয়া ওঠা গরম ভাপা পিঠে, বাহারি নকশা করা অতি সুস্বাদু নানা স্বাদের পিঠেপুলি পাটিসাপটা। নতুন চালের গুঁড়োর সঙ্গে খেজুরের রস কিংবা গুড় মিশিয়ে দারুণ স্বাদ পাওয়া যায়।

বিপক্ষে মতামত :

এক ছাত্রীর কথায়, শীতকাল মানেই বাহারি খাবারের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা। দোকানে টক, ঝাল, মিষ্টি, নোনতা বিভিন্ন খাবারের ঢল নামে। রুচিভেদে মানুষ খাবারের স্বাদ নেয়। শীতকাল আর পিঠে ওতপ্রোতভাবে জড়িয়ে নেই। তবে আজকাল শীতকালের ফুড ফেস্টিভ্যাল, খাবার স্টলগুলোতে পিঠের পাশাপাশি, বিরিয়ানি, কড়াইশুঁটিরপদ, ঝাল, নোনতা খাবারও মন ভুলিয়ে দেয়।

এক সরকারি কর্মীর কথায়, অনেকেই আবার ব্লাড সুগারের কারণে, স্বাস্থ্য সচেতনতার কারণে মিষ্টি খাবার খাদ্য তালিকা থেকে বাদ করে দিয়েছেন। শীতকালীন বিভিন্ন ফল, সবজিকেই খুশি মনে পেটে সইয়ে নিয়েছেন তাঁরা।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা