কনকনে শীতে এক ফোঁটাও বস্ত্র নেই গায়ে… জানেন কী রহস্যে ঘেরা নাগা সন্ন্যাসীদের কথা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ১৩ জানুয়ারী ২০২৫ পৌষ পূর্ণিমা তিথি থেকে শুরু হবে মহাকুম্ভ। প্রতি ১২ বছর পরপর তীর্থরাজ প্রয়াগে কুম্ভমেলা আয়োজিত হয়। এই মেলার অন্যতম কেন্দ্রবিন্দু হল নাগা সন্ন্যাসীদের দর্শন। সাধারণ মানুষের পাশাপাশি এখানে ভিড় জমান নাগা সন্নাস্যীরা। মাথায় লম্বা জটা, সারা গায়ে ভস্ম। এইসময়টা একমাত্র তাঁদের দেখা মেলে। বাকী সময়টা সাধনা-ধ্যান করেই কাটিয়ে দেন তাঁরা। বলা হয় বছরের বাকি সময়টা তাঁরা গভীর জঙ্গলে বা পাহাড়ে আত্মগোপন করে থাকেন। আপনি কী জানেন নাগা শব্দের উৎপত্তি কোথা থেকে ? নাগা কথাটি এসছে নগ্ন থেকে। গ্রীষ্মকালে না হয় ঠিক আছে, কিন্তু তীব্র শীতের মধ্যেও একটুকরো বসন পরেন না এরা। জানেন কী হাড়কাপাঁনো শীতে কীভাবে থাকেন নাগা সন্ন্যাসীরা ?

বলা হয় নাগা সাধু হওয়া খুব কঠিন কাজ। এর জন্য ১২ বছরের কঠোর সাধনার প্রয়োজন। নাগা সন্ন্যাসী হওয়ার সাধনার মধ্যে যখন তাঁরা থাকেন, সেই সময় শুধু কৌপিন ধারণ করে থাকেন। কুম্ভ মেলায় স্নান করে সেই কৌপিনও বিসর্জন দিয়ে নাগা সন্ন্যাসীর জীবন যাপন করার শপথ নেন এঁরা।

জীববিজ্ঞানের ভাষায় যেভাবে,যে পরিবেশে মানুষ বড় হয়ে ওঠে, সেটা তাঁদের অভ্যেসে পরিণত হয়ে যায়। নাগা সন্ন্যাসীরা কনকনে ঠান্ডা-গ্রীষ্ম যে কোন ঋতুতে কোন বস্ত্র ছাড়াই থাকেন। এছাড়াও তাঁদের আরও একটা রহস্য হল যোগ-ব্যায়াম। এই তীব্র শীতে যোগার মাধ্যমে শরীরকে ফিট রাখেন তাঁরা। তাঁদের শীতের অনুভূতি হয় না।

আরও পড়ুন : যুগ যুগ ধরে প্রতিবেশি এই রাজ্যেই লুকনো আছে কর্ণের কবচ-কুণ্ডল

এঁরা শীত-গ্রীষ্ম-বর্ষা ১২ মাস খালি মাটিতে শুয়ে থাকেন। ২৪ ঘণ্টায় মাত্র একবার এঁরা খাবার খান। ভিক্ষে করেই নিজেদের খাদ্য সংগ্রহ করেন এঁরা। কিন্তু একদিনে মাত্র সাতটি বাড়িতে ভিক্ষের জন্য প্রার্থনা করতে পারেন নাগা সাধুরা। এই সাত বাড়িতে কিছু না পাওয়া গেলে সেদিন সারাদিন না খেয়ে থাকতে হয় তাঁদের।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর