এই মুহূর্তে

ঠাকুরদা ফিরোজ গান্ধির খোয়া যাওয়া ‘অমূল্য রতন’ হাতে পেয়ে আপ্লুত রাহুল

নিজস্ব প্রতিনিধি, রায়বরেলি: ঠাকুরদা ফিরোজ গান্ধিকে চোখে দেখেননি তিনি। ঠাকুরমা ইন্দিরা গান্ধি আর বাবা রাজীব গান্ধির কাছেই গল্প শুনে ঠাকুরদার এক ছবি মনে মনে এঁকেছিলেন রাহুল গান্ধি। মঙ্গলবার (২০ জানুয়ারি) ঠাকুরদার হারিয়ে যাওয়া এক জিনিস হাতে পেয়েই আবেগাপ্লুত হয়ে উঠলেন। অমূল্য রতন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে কোনও দেরি না করে, তার ছবি তুলে হোয়াটঅ্যাপে মা সোনিয়া গান্ধিকে পাঠালেন লোকসভার বিরোধী দলনেতা।

ভারতীয় রাজনীতির অন্যতম স্বচ্ছ নেতা ফিরোজ গান্ধি দেশ স্বাধীনের পরে ১৯৫২ সালে উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে কংগ্রেস সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন। শ্বশুর জহওরলাল নেহরু প্রধানমন্ত্রী হলেও তাঁকে রেয়াত করেননি। বিভিন্ন ইস্যুতে সরব হয়ে প্রশ্নবাণে জর্জরিত করেছেন। যে কারণে কংগ্রেস তো বটেই অন্যান্য দলের সাংসদরাও যথেষ্ট সমীহ করতেন ফিরোজ গান্ধিকে। ১৯৬২ সালের ৭ সেপ্টেম্বর মহাপ্রস্থানের পথে পাড়ি জমিয়েছিলেন তিনি। তবে আজও রায়বরেলির প্রবীণ বাসিন্দাদের কাছে ‘নমস্য’ হয়েও রয়ে গিয়েছেন ফিরোজ গান্ধি।

দাদুর সংসদীয় কেন্দ্র রায়বরেলির বর্তমান সাংসদ রাহুল গান্ধি। নিজের নির্বাচনী কেন্দ্রে দুদিনের সফরে গতকাল সোমবার হাজির হয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি)  রায়বরেলি প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতা দেখতে হাজির হয়েছিলেন রাহুল। ঠিক তখনই মঞ্চে লোকসভার বিরোধী দলনেতার হাতে দাদু ফিরোজ গান্ধির হারিয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করেন আয়োজক কমিটির অন্যতম সদস্য বিকাশ সিংহ। আর ওই আমূল্য রতন হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রাহুল। নতমস্তস্কে ধন্যবাদ জানান বিকাশ সিংহকে। পরে সংবাদমাধ্যমকে বিকাশ জানিয়েছেন, ‘কয়েক বছর আগে রায়বরেলিতে এক অনুষ্ঠানের সময়ে তাঁর শ্বশুরের কাছে এসে পৌঁছেছিল ফিরোজ গান্ধির হারানো ড্রাইভিং লাইসেন্স। শ্বশুরমশায় ওই লাইসেন্স যা গান্ধি পরিবারের আমানত তা রাহুলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাঁধে বাঁক নিয়ে ১৭০ কিমি হেঁটে শিবলিঙ্গে জল ঢাললেন মুসলিম তরুণী

ইজরায়েলি পর্যটককে গণধর্ষণের পরে খুনের দায়ে তিন পাষণ্ডকে ফাঁসির সাজা শোনাল আদালত

সলমন খানের কৃষ্ণসার হরিণ মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘আমরা বড্ড সেকেলের…’, বিয়ের আগে শারীরিক সম্পর্কে জড়ানো নিয়ে পর্যবেক্ষণ বিচারপতির

অন্তঃসত্ত্বা মায়ের ফোটোশ্যুটের সময় জলাশয়ে পড়ে মৃত্যু ৩ বছরের সন্তানের

১.৫০ কোটি টাকা জমা দিয়ে ১১ দিন পর অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজপাল যাদব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ