দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দলিত পরিবারের রান্নাঘরে ঢুকে রাঁধলেন রাহুল, একসঙ্গে পাত পেড়ে খেলেন

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আর পাঁচজন রাজনেতার চেয়ে বরাবরই তিনি ব্যতিক্রমী। কখনও গরিবদের সমস্যার কথা জানতে সোজা নেমে যান চাষের জমিতে। এক হাঁটু কাদায় দাঁড়িয়ে ধান বোনা শেখেন। কখনও বা রাস্তায় গাড়ি থামিয়ে ফুটপাথের গরিব মুচির দোকানে হাজির হয়ে জুতো সেলাই শিখে নেন। কখনও বা মোটরগ্যারাজে সটান পৌঁছে গিয়ে গায়ে কালি-মোবিল মেখে নিজেই মেকানিক হয়ে যান। এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে পাওয়া গেল অন্য মেজাজে। এবার রাজীব তনয় ঢুঁ মারলেন এক গরিব দলিত পরিবারের রান্নাঘরে। খানিকটা সময় কাটালেন তাঁদের সঙ্গে। সেই সঙ্গে দুপুরের মধ্যাহ্নভোজনও সেরে নিলেন পরিবারের সদস্যদের সঙ্গে।

সামনেই মহারাষ্ট্র বিধানসভার ভোট। আর ওই ভোটে রাজ্যের মহাদ্যুতি সরকারকে হঠানোর লক্ষ্য নিয়ে কোমর কষে আসরে নেমেছেন রাহুল। গত শনিবার এক রাজনৈতিক কর্মসূচিতে হাজির হয়েছিলেন কোলাপুরের উনচাঁও গ্রামে। আর তার পরেই মারাঠাওয়াড়ার দলিতদের রান্নাঘর নিয়ে অসাধারণ গ্রন্থের রচয়িতা সাহু পাটোলেকে সঙ্গে নিয়ে পৌঁছে গিয়েছিলেন তুকারাম সানাডের বাড়িতে। আর বাড়িতে পৌঁছে গটগট করে রান্নাঘরে ঢুকে গেলেন লোকসভার বিরোধী দলনেতা। কৌতুহলের সঙ্গে জানতে চাইলেন কী রান্না হচ্ছে, সাধারণত কী-কী রান্না হয়, কোনও খাওয়া-দাওয়া বেশি করেন সমাজের পিছিয়ে থাকা দলিত মানুষরা।

দলিতদের রান্নায় ঝালের বেশি ব্যবহার শুনে খানিকটা ঘাবড়ে গিয়ে রাহুল এক গাল হেসে বললেন, ‘আমি কিন্তু ঝাল খুব একটা পছন্দ করি না।’ রাজীব তনয়ের কথা শুনে হেসে ফেলেন তুকারাম ও তাঁর স্ত্রী। ভাইরাল হওয়া ভিডিও’তে দেখা যাচ্ছে লেখক শাহু পাটোলে রাহুল গান্ধিকে বলছেন, ‘আমাদের গ্রামের উচ্চ বর্ণের মানুষরা কোনও দলিত পরিবারের হাতের জল কিংবা চা খাওয়ার কথা ভাবতে পারে না। দুপুরের খাবার খাওয়া তো দূরের কথা।’ এর পরে শাহু পাটোলের সঙ্গে হাতে হাত লাগিয়েই মারাঠাওয়াড়ার দলিতদের জনপ্রিয় খাবার হরভারিয়াঞ্চি ভাজি এবং বেগুন দিয়ে তুরের ডাল রাঁধলেন রাহুল। তার পরে এক সঙ্গে দুপুরের মধ্যাহ্নভোজ সারলেন।

Published by:

Share Link:

More Releted News:

প্রথমবার ফ্লাইটে চড়িয়ে আবেগঘন সারপ্রাইজ মুম্বাইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ