‘রশ্মি ম্যাম ফেল করানোর হুমকি দিয়েছেন’, আতঙ্কে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, গ্বালিয়র: পড়ুয়াদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্কের রসায়ন অনেকটাই পাল্টেছে। মানুষ গড়ার কারিগররা কথায়-কথায় পড়ুয়াদের জীবন ‘নরক’ বানানোর চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ওই অভিযোগ যে মিথ্যা নয়, তার সর্বশেষ জলজ্যান্ত প্রমাণ গ্বালিয়রের কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়া মানবেন্দ্র। দুই শিক্ষকের নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল নবম শ্রেণির ছাত্রটি। আপাতত সঙ্কটজনক অবস্থায় ভর্তি গ্বালিয়রের হাসপাতালে। পুলিশ ইতিমধ্যেই মানবেন্দ্রর রুম থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। ওই সুইসাইড নোটের ভিত্তিতে তদন্তও শুরু করেছে। যদিও পুলিশের তদন্তের ধরণ দেখে ক্ষুব্ধ আত্মহত্যার চেষ্টা চালানো মানবেন্দ্রর বাবা-মা।

পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, গ্বালিয়রের কেন্দ্রীয় বিদ্যালয়-২ এ নবম শ্রেণিতে পাঠরত ছিল মানবেন্দ্র। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে রশ্মি গুপ্তা ও দিবাকর নামে স্কুলের দুই শিক্ষক লাগাতার মানসিক অত্যাচার চালাচ্ছিল মানবেন্দ্রর উপরে। পান থেকে চুন খসলেই শাস্তি দেওয়া হচ্ছিল। তাছাড়া সহপাঠীদের সামনেও অপমান করে চলছিল। গতকাল শুক্রবার (৮ নভেম্বর) স্কুল থেকে মন মরা হয়ে বাড়ি ফেরে মানবেন্দ্র। বেশ খানিক বাদে লাগাতার বমি করতে থাকে। ছেলের এমন অবস্থা দেখে ঘাবড়ে যান মানবেন্দ্রর বাবা-মা। জিজ্ঞাসা করে জানতে পারেন, ফিনাইল খেয়েছে ছেলে।

তড়িঘড়ি মানবেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পকেট থেকে উদ্ধার হয় এক সুইসাইড নোট। তাতে স্কুলের শিক্ষিকা রশ্মি গুপ্তা ও দিবাকরের নামে একাধিক অভিযোগ রয়েছে। চিঠিতে মানবেন্দ্র লিখেছে, ‘রশ্মি ম্যাম আমাকে হুমকি দিয়েছেন, এ বছর আমাকে ফেল করিয়ে দেবেন। তাই আমি এই পদক্ষেপ নিলাম। ফেল করলে কী করে সবারর কাছে মুখ দেখাব?’

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL