স্বাধীনতা দিবসে প্রিয়জনের কাছে ফিরল ৩৮ বছর আগে নিখোঁজ সেনা জওয়ানের পার্থিব শরীর

গত শনিবার সিয়াচেনের বরফস্তুপ থেকেই নিখোঁজ থাকার ৩৮ বছর বাদে উদ্ধার হয়েছে তাঁর দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি, দেহরাদুন: ১৯৮৪ সালে উপত্যকায় অপারেশন মেঘদূতের (operation Meghdoot) সময়েই বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র সিয়াচেনে (Siachen) প্রাণ হারিয়েছিলেন ভারতীয় সেনার ল্যান্সনায়েক (Lance Nayak) চন্দ্রশেখর হারবোল (Chandrashekhar Harbol)। সতীর্থ ১৯ জওয়ানের সঙ্গে তিনিও চাপা পড়েছিলেন বরফের স্তুপে। অনেক খোঁজাখুঁজি হয়েছিল। কিন্তু চন্দ্রশেখরের (Chandrashekhar Harbol) খোঁজ মেলেনি। অবশেষে গত শনিবার সিয়াচেনের বরফস্তুপ থেকেই নিখোঁজ থাকার ৩৮ বছর বাদে উদ্ধার হয়েছে তাঁর দেহ। আর স্বাধীনতা দিবসেই সেই দেহ ফিরেছে প্রিয়জনের কাছে। রাষ্ট্রীয় মর্যাদাতেই চন্দ্রশেখরের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কখনও স্বামীর পার্থিব শরীর দেখতে পাবেন, তা ভাবতেই পারেননি শান্তিদেবী হরবোল (Shantidevi Harbol)। কার্যত বাকরুদ্ধ তিনি।

উত্তরাখণ্ডের হলদোয়ানির বাসিন্দা চন্দ্রশেখর হরবোল (Chandrashekhar Harbol) ১৯৭১ সালে ভারতীয় সেনার কুমায়ুন রেজিমেন্টে যোগ দিয়েছিলেন।  ল্যান্সনায়েক হিসেবে সিয়াচেনে কর্মরত ছিলেন। ১৯৮৪ সালের ২৯ মে অপারেশন মেঘদূতের সময়ে বরফবৃষ্টিতে একইসঙ্গে মারা যান ভারতীয় সেনার ১৯ জওয়ান। তাদের মধ্যে ছিলেন চন্দ্রশেখর (Chandrashekhar Harbol)। ১৪ জনের দেহ উদ্ধার হলেও চন্দ্রেশেখর (Chandrashekhar Harbol) সহ পাঁচজনের দেহ বরফের তলায় চাপা পড়ে যায়। বহু খোঁজাখুঁজিতেও নিখোঁজ পাঁচ জওয়ানের দেহের হদিশ পায়নি উদ্ধারকারীরা। অবশেষে ভারতীয় সেনার পক্ষ থেকে চন্দ্রশেখর (Chandrashekhar Harbol) সহ পাঁচজনকে শহিদের তকমা দেওয়া হয়। হিন্দু রীতি মেনে চন্দ্রশেখরের পরিবারের পক্ষ থেকে সামাজিক ক্রিয়াকর্মও করা হয়।

নিখোঁজের সময়ে চন্দ্রশেখরের (Chandrashekhar Harbol)  বয়স ছিল মাত্র ২৮ বছর। স্বামীর মৃত্যুর পরে আট ও চার বছরের দুই মেয়েকে নিয়ে অথৈ জলে পড়েছিলেন শান্তি দেবী। কষ্টেসৃষ্টে দুই মেয়েকে বড় করে তুলেছেন। দুজনেরই বিয়ে হয়েছে। বড় মেয়ে কবিতা পাণ্ডের (Kavita Pandey) বয়স বর্তমানে ৪৬ বছর। বাবার চেহারাটা ভাল করে মনে নেই। যে টুকু মনে পড়ে তা সম্পূর্ণ আবছা। ৩৮ বছর বাদে বাবার পার্থিব শরীর দেখে কান্না চেপে রাখতে পারেনি। এতদিন স্বামীকে শেষ বারের মতো দেখতে না পারার দুঃখ নিয়েই দিন কাটিয়েছেন চন্দ্রশেখরের স্ত্রী শান্তি দেবী। কাঁদতে কাঁদতে চোখের জলও শুকিয়ে গিয়েছে। ঈশ্বরের কাছে নালিশ ঠুকেছিলেন, ‘কী এমন অপরাধ করেছি যে এমন শাস্তি দিলে? একবার শেষ দেখা দেখতে দিলে না?’ ঈশ্বর সেই আর্জি শুনেছে।

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৬

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক