ছেলের নামকরণ প্রকাশ্যে আনলেন রোহিত শর্মার স্ত্রী, কোহলি-পুত্রের নামের সঙ্গে রয়েছে বিশেষ মিল

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র কিছুদিন আগেই পুত্র সন্তানের বাবা হয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা(Rohit Sharma)। স্বাভাবিকভাবেই রোহিত-রিতিকার পরিবারে এখন বইছে খুশির হাওয়া। এদিন রবিবার নিজের পুত্রসন্তানের নাম প্রকাশ্যে আনলেন সেলেব দম্পতি। সদ্যোজাতের নাম রাখা হয়েছে অহন, যদিও হিন্দি উচ্চারণে তা হয়ে দাঁড়ায় আহান। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন রিতিকা। সেখানে দেখা যাচ্ছে চারটি পুতুল শীতের পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে। একজনের মাথায় লেখা ‘রো’ অর্থাৎ রোহিত। তাঁর পাশের পুতুলটির নাম ‘রিটস’ অর্থাৎ রিতিকা। দম্পতির দুই পাশে দুটি ছোট্ট পুতুল। তাঁদের একজনের নাম ‘স্যামি’ অর্থাৎ কন্যা সামাইরাকে বোঝানো হয়েছে। এবং অপর নামটি অহন, যা তাঁদের ছেলেকে বোঝাচ্ছে। ইদানিং সেলেবরা তাঁদের সন্তানদের ক্ষেত্রে অর্থবহ নাম রাখতেই বেশি পছন্দ করেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই নাম রাখার নেপথ্যে কি কারণ রয়েছে।

আরও পড়ুনঃ নাম-পরিচয় বদলেও ঢাকা গেল না অপরাধ, ২২ বছর পর পুলিশের জালে আটক গুণধর কিডন্যাপার

প্রকৃতপক্ষে, অহন শব্দের অর্থ হল ভোর‌। অনেকে আবার বলছেন, বিরাট কোহলির ছেলের নামের সঙ্গে রোহিত শর্মার সদ্যোজাত সন্তানের নামের একাধিক মিল রয়েছে। যেমন বিরাট কোহলির ছেলের নাম অকায়, ফলে উভয়ের নামের আদ্যাক্ষর A দিয়েই শুরু হচ্ছে। এমনকি Akaay এবং Ahaan এই দুটি নামের মাঝে ডবল A রয়েছে। দুই ভারতীয় ক্রিকেট তারকার ছেলের নামের মধ্যে থাকা এই  সাদৃশ্য কি একেবারেই কাকতালীয়? এই উত্তর বোধহয় তাঁরাই দিতে পারবেন।

আরও পড়ুনঃ ডিসেম্বরের শুরুতেই পালটি খেল আবহাওয়া, চড়ল তাপমাত্রার পারদ, শীতের প্রকোপ তবে কি উধাও?

এদিন রবিবার, অস্ট্রেলিয়ার মাটিতে প্রতিপক্ষের বিরুদ্ধে ময়দানে নামবেন রোহিত শর্মা। সেই আবহেই ছেলের নামকরণের বিষয়টি প্রকাশ্যে আনলেন স্ত্রী রিতিকা। এর আগে তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, একদা নিজের ম্যানেজার রিতিকা সাজদেহের প্রেমে পড়েন রোহিত শর্মা। এরপর তাঁর সঙ্গেই বিবাহবন্ধনে বাঁধা পড়েন ভারতীয় এই ক্রিকেটার।

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের