এটিএমের ভিতরেই সেলুন! টাকা তুলতে গিয়ে চক্ষুচড়কগাছ

Share:

নিজস্ব প্রতিনিধি: টাকা তুলতে ঢুকেছিলেন, কিন্তু বেরোলেন নতুন হেয়ারস্টাইল নিয়ে! বিহারের এক ‘এসবিআই এটিএম’-এ এমনই কাণ্ড। মেশিন উধাও, তার জায়গায় চলছে দেদার চুল কাটা। ভাইরাল ভিডিও দেখে নেটিজেনদের মন্তব্য, এবার ATM-এর নতুন অর্থ, ‘Any Time Makeover’!

এই মজার ঘটনাটি ঘটেছে বিহারের দানাপুর এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাইরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) এটিএম বোর্ড ঝুলছে, কিন্তু ভেতরে চলছে সেলুনের ব্যবসা। প্রথমে অনেকেই ভেবেছিলেন, এটিএম বুথের মধ্যেই বুঝি চুল কাটা শুরু হয়েছে! পরে জানা যায় আসল ঘটনা। ওই জায়গায় আগে সত্যিই একটি সচল এসবিআই এটিএম ছিল এবং স্থানীয় বাসিন্দারা নিয়মিত সেখান থেকে টাকা তুলতেন। পরে এটিএম মেশিনটি সরিয়ে নেওয়া হয়। এরপর জায়গাটি ভাড়া দিয়ে সেখানে একটি সেলুন খোলা হয়। তবে পুরনো বোর্ড, লোগো এবং কাঠামো অনেকটাই আগের মতোই রয়ে গিয়েছিল। ফলে বাইরে থেকে দেখে এখনও এটিএম বলেই মনে হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে আসে এবং দ্রুত এসবিআই-এর বোর্ড ও লোগো সরিয়ে ফেলা হয়।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদে হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকছেন মার্কিন রাষ্ট্রদূত

এক্স-এ ভিডিওটি পোস্ট হওয়ার পর হাসির বন্যা বয়ে যায়। কেউ লেখেন, “Cash Withdrawal নয়, Hair Withdrawall” আরেকজনের মন্তব্য, “ATM মানে এখন Any Time Makeover।” অন্য একজন রসিকতা করে বলেন, “এখানে টাকা নয়, স্টাইল তোলা হয়।” মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভিডিওটি তিন লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। অভিনব এই দৃশ্য দেখে নেটদুনিয়ায় হাসির রোল পড়ে গেছে।

পড়াশোনার বয়স নেই! সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার সুশীলা

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

মাথায় আগুনের কলসি, হাতে মশাল, রাজকোটের মহিলাদের অনন্য গরবা দেখে থমকাল নেটমহল

৩ হাজার কেজিরও বেশি নারকেলের দড়িতে গড়ে উঠেছে আস্ত শহর! দমদমে ‘তন্তু নগর’ দেখতে মুখিয়ে দর্শনার্থীরা

ডার্ক চকোলেটে দেবী দুর্গার রূপ, কলকাতায় ৭.৫ ফুটের অভিনব প্রতিমা উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৮, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ