মুখ্যমন্ত্রীর হাতে ভার্চুয়ালি উদ্বোধনে পথ চলা শুরু শান্তিপুরের ‘বাংলা শাড়ির’ শোরুমের

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: পুজোর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছেন তিনটি বাংলার শাড়ির স্টল। তার মধ্যে একটি ফ্রাঞ্চাইজি স্টল পেয়েছে শান্তিপুরের(Shantipur) ফুলিয়া। বাংলার শাড়ির উন্নতি হবে বলে জানালেন স্টলের ফ্রাঞ্চাইজি পাওয়া পদ্মশ্রী বীরেন কুমার বসাক।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের(CM Mamata Banerjee) উদ্যোগে বাংলার ঐতিহ্যবাহী শাড়ি ও মহিলাদের বৈচিত্র পূর্ণ পোশাকের সম্ভারে সুসজ্জিত বাংলার শাড়ির ২ টি নতুন শোরুম এবং একটি ফ্রাঞ্চাইজি শোরুমের উদ্বোধন হয়েছে। ভার্চুয়ালি এই শোরুম গুলি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

সেরকমই নদীয়ার ফুলিয়ায় উদ্বোধন হয়েছে বাংলার শাড়ির ফ্রাঞ্চাইজি শোরুম এর। এই শোরুম বাঁ স্টল টির ফ্রাঞ্চাইজি পেয়েছেন ফুলিয়ার স্বনামধন্য তাঁত শিল্পী পদ্মশ্রী বীরেন কুমার বসাক। রাজ্য সরকারএর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বীরেন কুমার বসাক(Biren Basak) জানান, বর্তমানে বাংলার হস্তচালিত তাঁতের অবস্থা খুবই খারাপ। দিনের পর দিন বিদেশি মেশিনের প্রভাব পড়ছে তাঁতের শাড়িতে। তাই হস্তচালিত তাঁতের বর্তমানে খুব খারাপ অবস্থা।তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যেভাবে বাংলার তাঁতের শাড়ির কথা ভাবছেন সেখানে এই রকম স্টল খুবই গুরুত্বপূর্ণ। বীরেনবাবু আরও জানান, ৩০০ টাকা থেকে হাতে তৈরী তাঁতের শাড়ি পাওয়া যাবে এই বাংলার শাড়ির স্টল থেকে। ১০০০০ টাকা পর্যন্ত শাড়ি রয়েছে সর্বোচ্চ। সবথেকে বড় কথা সব শাড়িই হাতে বোনা।

বিদেশি মেশিন জাত শাড়ির কোনো জায়গা নেই এই স্টল গুলিতে। এই স্টল গুলি হওয়ার কারণে হয়েছে কর্মসংস্থানও। তবে এই শাড়ির স্টলে তন্তুজ এর ভূমিকা সব থেকে বেশি। তন্তুজের মাধ্যমে সমস্ত শাড়ি আসবে এই সমস্ত স্টলে। যদিও ফুলিয়া তাঁত শাড়ির অন্যতম পিঠস্থান। তাই বাংলার শাড়ি স্টল উদ্বোধন হতেই ক্রেতাদের ভিড় বেড়েছে স্টল গুলিতে। বীরেন বাবু জানানচ্ছেন, রাজ্যের প্রতিটা জেলাতেই এই রকম স্টলের উদ্বোধন হবে। তবে স্টল গুলি নতুন তাই এই বছর স্টল গুলোতে ভিড় বাড়লে অসুবিধে হতে পারে। তবে বিক্রি বাড়বে এই স্টলগুলির থেকে।পুজোর আগে এই রকম শাড়ির স্টল উদ্বোধন হওয়ায় খুশি শান্তিপুর তথা ফুলিয়াবাসি।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’