ব্যাপক তোলাবাজি! সড়ক নির্মাণে খরচ ১৮৯৬ কোটি, টোল আদায় ৮৯৪৯ কোটি

ওই সংবাদমাধ্যমে রাজস্থানের জয়পুরের একজন ব্যক্তি রিপোর্ট করেছেন যে, রাজস্থানের দিল্লি-জয়পুর হাইওয়ে অর্থাৎ NH-8-এ মনোহরপুর টোল প্লাজা থেকে বিপুল পরিমাণে টাকা তোলা হচ্ছে অবৈধভাবে।

Share:

নিজস্ব প্রতিনধি, রাজস্থান: আজকাল সোশ্যাল মিডিয়ায় দৈনন্দিন জীবনের সবকিছুই ভাইরাল হয়। একটু আপত্তিকর ঘটনা ঘটলেই খবর বা সংবাদমাধ্যমের জন্যে অপেক্ষা করতে হয়না। ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল হয়ে যায়। যাই হোক, সোশ্যাল মিডিয়াতে যেমন আনন্দদায়ক মুহূর্তের ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়, তেমনি প্রশাসনের নানা কীর্তিকলাপ নিয়েও নানা সময় সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলে। সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের মাধ্যমে প্রকাশ্যে এসেছে রাজস্থানের একটি ভয়াবহ সড়ক দুর্নীতির কথা। ওই সংবাদমাধ্যমে রাজস্থানের জয়পুরের একজন ব্যক্তি রিপোর্ট করেছেন যে, রাজস্থানের দিল্লি-জয়পুর হাইওয়ে অর্থাৎ NH-8-এ মনোহরপুর টোল প্লাজা থেকে বিপুল পরিমাণে টাকা তোলা হচ্ছে অবৈধভাবে। আর সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই এই রাস্তা এবং টোল আদায়ের বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। যা কিনা আপাত দৃষ্টিতে সরকারের তোলাবাজিকে চিহ্নিত করছে।

১৮৯৬ কোটি টাকা ব্যয়ে এই জাতীয় সড়কটি তৈরি করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এই সড়কের টোল প্লাজা থেকে প্রায় ৮৩৪৯ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। এমন বিস্ফোরক তথ্য প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। রাজস্থানের জয়পুরের ওই বাসিন্দা জানিয়েছেন, দিল্লি-জয়পুর হাইওয়ে অর্থাৎ NH-8-এ মনোহরপুর টোল প্লাজা রয়েছে। দীর্ঘদিন ধরে এই টোল প্লাজা থেকে অবৈধভাবে টাকা আদায় করা হচ্ছে। এরপরেও বন্ধ হচ্ছে না টোল। মনোহরপুর ছাড়াও এই জাতীয় সড়কে শাহজাহানপুর এবং দৌলতপুর নামে আরও দুটি টোল প্লাজা রয়েছে। তবে এই তিনটি টোল প্লাজার আর্থিক বিবরণ দিয়েছে আরটিআই। ২০০৯ সাল থেকে টোল ট্যাক্স আদায় করা হচ্ছে এই টোল প্লাজাগুলি থেকে। RTI-এর মতে, গুরুগ্রাম-কোটপুটলি-জয়পুর থেকে রাজস্থানের মহা সড়ক NH-8-এ তৈরি টোল প্লাজাগুলি থেকে ৩/৪/ ২০০৯ থেকে টোল আদায় করা হচ্ছে। এই মহাসড়ক নির্মাণে ১৮৯৬ কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু তাতে রাস্তা নির্মাণের ব্যয়ের থেকে অনেক বেশি টাকা আদায় হয় ওই টোলগুলি থেকে বলে অভিযোগ।

আরটিআই- এর মতে, ২০২৩ সাল পর্যন্ত এই টোল থেকে ৮৩৪৯ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। গুরুগ্রাম থেকে জয়পুরকে সংযুক্তকারী ৪ টি হাইওয়ে তৈরি হয়েছে। নির্ধারিত টাকা উঠে যাওয়ার পরেও এই টোল প্লাজা এখন পর্যন্ত বন্ধ করা হয়নি। এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। মানুষ তাদের পোস্টের মাধ্যমে এই প্রশ্ন করছেন যে, যখন গাড়ি কেনার সময় রোড ট্যাক্স দেওয়া হয়, তাহলে প্রতি ৫০ কিলোমিটার রাস্তায় যাতায়াতের জন্য কেন টোল ট্যাক্স নেওয়া হবে? অন্য একজন ব্যবহারকারী বলেছেন, এই ধরনের সব বড় হাইওয়েরও যদি আরটিআই-এর মাধ্যমে তদন্ত করা হয়, তাহলে চার গুণ লাভের একই পরিসংখ্যান বেরিয়ে আসবে।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি