কুর্মি আন্দোলনে ব্যাহত জনজীবন, ঘুরিয়ে দেওয়া হল ট্রেনের মুখ, বাতিল একাধিক লোকাল

Share:

নিজস্ব প্রতিনিধি: কুর্মি আন্দোলন চলছে ঝাড়গ্রামের দিকে। শনিবার সকাল থেকে চলা এই আন্দোলনের প্রভাব খড়্গপুর এবং তৎসংলগ্ন স্টেশনগুলিতে পড়েনি। কিন্তু বেলা বাড়তেই দেখা গেল ভিন্ন চিত্র। কুর্মিদের রেল এবং রাস্তা অবরোধ কর্মসূচির জন্য দক্ষিণ-পূর্ব রেলের পরিষেবা খানিক ব্যাহত হয়েছে। এদিন ভোর ৫:0২ মিনিট থেকে ৫:৩৫ মিনিট পর্যন্ত খড়্গপুর ডিভিশনের ওড়িশার ভঞ্জপুর স্টেশনে বিক্ষোভ দেখান কুর্মি আন্দোলনকারীরা। চক্রধরপুর ডিভিশনের সিনি-বীরবানেও বিক্ষোভ চলছে। এই আন্দোলন বিক্ষোভের কারণে বেশ কিছু ট্রেন নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাতিল করা হয়েছে অনেকগুলি ট্রেন।

২০ তারিখ শনিবার বাতিল করা ট্রেনের তালিকা:

১৩৫০৪ হাতিয়া-বর্ধমান লোকাল

৬৮০১৯/৬৮০২০ টাটানগর-গুয়া-টাটানগর লোকাল

৬৮০০৩/৬৮০০৪  টাটানগর-গুয়া-টাটানগর লোকাল

যে যে ট্রেনের পথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে

১৮০১৩ আদ্রা-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস শনিবার ভোজুডিহ-তালগারিয়া-চাস-বাঁধডিহি হয়ে যাবে

নিয়ন্ত্রণ করা ট্রেনের তালিকা

২০৮৮৭ রাঁচি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস বোকারো স্টিল সিটিতে নিয়ন্ত্রিত রয়েছে

মুড়িতে ২০৮৯৩ টাটানগর-পাটনা বন্দে ভারত

১৮৬২৬ হাতিয়া-পূর্ণিয়া কোর্ট এক্সপ্রেস

রাঁচিতে ১৩৩৫২আলাপুজা-ধানবাদ এক্সপ্রেস

তফসিলি উপজাতি তালিকাভুক্ত করার দাবিতে শনিবার রেল ও রাস্তা অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুর্মি সমাজ। তাঁদের দাবি তাঁরাও তফসিলি উপজাতি তালিকার অন্তর্ভূক্ত হওয়ার যোগ্য। সেই জন্য আন্দোলন চলছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ছাড়াও ঝাড়খণ্ড ও ওড়িশার প্রায় ১০০টি জায়গায়। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের প্রধান উপদেষ্টা অজিতপ্রসাদ মাহাতো।

এদিকে গত বৃহস্পতিবার কুর্মি সম্প্রদায়ের এই আন্দোলন অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছিল হাই কোর্ট। নির্দেশ দিয়েছিল আন্দোলনে জনজীবন যাতে ব্যাহত না হয় তা দেখার। এর পরেই শনিবারের রেল ও রাস্তা অবরোধের মোকাবিলায় রাজ্য পুলিশ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম। মোতায়েন করা হয়েছে বাড়তি আরপিএফ।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি