বাজারে জলপাই তেলের কফি আনল স্টারবাকস

বুধবার ইতালিতে প্রথম খদ্দেরদের পরিবেশন করা হয়েছে নয়া স্বাদের কফি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কফির স্বাদ নিতে চান না, গোটা বিশ্বে এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। কারও পছন্দ নিখাদ কালো কফি অর্থা‍ৎ ব্ল্যাক কফি। কেউ আবার পছন্দ করেন কোল্ড কফি। কিন্তু জলপাই তেলের কফির স্বাদ পেয়েছেন কখনও? না চোখ কপালে তুলে লাভ নেই। খদ্দেরদের জন্য জলপাই তেল বা অলিভ অয়েলের কফি আনল বিখ্যাত পানীয় প্রস্তুতকারী সংস্থা স্টারবাকস। আপাতত ইতালিতে মিলবে নয়া স্বাদের কফি। সামনের শীতে তা আমেরিকার বাজারে পাওয়া যাব। তবে ভারতীয় বাজারে কবে আসবে তা নিয়ে সংস্তার পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

আগামী এপ্রিলেই স্টারবাকসের সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন হাওয়ার্ড শুল‍ৎজ। আর সরে দাঁড়ানোর জন্য বিশ্বের কফি প্রেমীদের কাছে নতুন স্বাদের কফি পৌঁছে দিলেন তিনি। বুধবার ইতালিতে থাকা সংস্থার দুই ডজন কফি শপে ওলিয়াতো নামে অলিভ অয়েল মিশ্রিত কফি চালু করা হয়েছে। দুই ধরনের কফি মিলছে।একটিতে থাকছে বরফ কুচি আর অলিভ অয়েল মেশানো এসপ্রেসো। আর অন্যটিতে অলিভ অয়েল মেশানো ওট মিল্কে সিদ্ধ করা লাতে।ইতালি, স্পেন, গ্রিসের মতো ভূমধ্যসাগরীয় দেশগুলিতে যেহেতু সাধারণ মানুষ রান্নার ক্ষেত্রে অলিভ অয়েল ব্যবহার করেন তাই তাদের মন জয়ে অলিভ অয়েলের কফি বাজারজাত করেছে বহুজাতিক কফি চেইন স্টারবাকস।

অনেকেই ভাবতে পারেন, অলিভ অয়েলের কফির স্বাদ কেমন হবে? গত ৪০ বছর ধরে কফি নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষার সঙ্গে যুক্ত স্টারবাকসের সিইও হাওয়ার্ড শুল‍ৎজের মতে, ‘অলিভ অয়েলের ‘অপ্রত্যাশিত, মসৃণ, মাখন-মাখন গন্ধ গরম কফির স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে। আর সেই স্বাদ মুখে লেগে থাকবে অনেকক্ষণ।’ তাঁর কথায়, ‘গত ৪০ বছর ধরে আমি অনেক স্বাদের কফি বাজারে এনেছি। কিন্তু অলিভ অয়েলের কফি বাজারজাত করার মতো উত্তেজনা কখনও অনুভব করিনি।’

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া