‘আমার মতো চিরকুমার থাকুন’, জনসংখ্যার বিস্ফোরণ রুখতে দাওয়াই নাগা মন্ত্রীর

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালেই জনসংখ্যার নিরিখে চিনকে ছাপিয়ে যাবে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পরিবার পরিকল্পনার (Family Planning) নামে লক্ষ-লক্ষ কোটি টাকা খরচ করেও কোনও লাভ হয়নি। উল্টে লাগাতার বেড়ে চলেছে জনসংখ্যা (Population)। বলতে গেলে দেশে জনসংখ্যা বৃদ্ধির বিস্ফোরণ ঘটেছে। তার মধ্যে সোমবার দুঃসংবাদ বয়ে এনেছে জাতিসঙ্ঘের (United Nations)  এক রিপোর্ট। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালেই জনসংখ্যার নিরিখে চিনকে (China) ছাপিয়ে যাবে ভারত (India) । জনসংখ্যার নিরিখে বিশ্বসেরা হবে আত্মনির্ভর ভারত। কীভাবে জন বিস্ফোরণ রোখা যাবে, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে সরকারের শীর্ষ মহলে।

তবে জনসংখ্যার বিস্ফোরণ রুখতে দারুণ দাওয়াই দিয়েছেন নাগাল্যান্ডের মন্ত্রী (Nagaland Minister) তেমজেন ইমনা আলং (Temjen Imna Along)। তিনি চিরকুমার-চিরকুমারী থাকার তত্ত্বের উপরে বিশেষ জোর দিয়েছেন। বিশ্ব জনসংখ্যা দিবস (World Population Day) উপলক্ষে এদিন এক টুইটে (Tweet) আলং (Temjen Imna Along) লিখেছেন, ‘বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে, আসুন আমরা জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলির প্রতি সংবেদনশীল হই এবং সন্তান জন্মদানের বিষয়ে সচেতন হয়ে উঠি। আমার মত অবিবাহিত থাকুন যাতে একসঙ্গে আমরা একটি স্থির ভবিষ্যতের জন্য অবদান রাখতে পারি। আজ থেকে এটাই হোক আমাদের আন্দোলন।’

নাগাল্যান্ডের মন্ত্রীর (Nagaland Minister) ওই টুইট ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। অনেক নেটা নাগরিক মন্ত্রীর নিদানকে সমর্থন জানিয়েছেন। কেউ আবার তাঁর রসবোধেরও প্রশংসা করেছেন। অনেক নেটা নাগরিক লিখেছেন, ‘সলমান খানের (Salman Khan) পরে আপনিই দেশের মোস্ট এলিজেবল ব্যাচেলর (Most Eligble Bachelor)।’

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

বনলতা সেনের নাটোরে ভুট্টা আর সাবুদানায় সেজে উঠছেন দেবী দুর্গা

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

বাজারে এসে গেল itel City 300 5G স্মার্টফোন, দাম কত?

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?