সন্তানকে নিয়ে ১০ কিলোমিটার দৌড়ে বিশ্ব রেকর্ড মায়ের

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  কথায় আছে প্রতিভার কোন শেষ হয় না। প্রতিভা থাকলে আর আটকায় কে… এমনই প্রতিভার নিদর্শন দেখালেন ইউক্রেনের এক নারী।সন্তানকে সঙ্গে নিয়ে দৌড়ে রেকর্ড গড়লেন এক ইউক্রেন নারী। সন্তানকে স্ট্রলারে বসিয়ে ১০ কিলোমিটার দৌড়েছেন তিনি। এর জন্য তিনি সময় নিয়েছেন তিনি মাত্র ৩৭ মিনিট ২৬ সেকেন্ড। বিজয়ী এই নারীর নাম ক্রিস্টিনা বোগোমিয়াগকোভা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য মতে, গত এপ্রিলে পোল্যান্ডের স্টার বাবিকে ওই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এতে অংশ নিয়েছিলেন ক্রিস্টিনা। তখন তাঁর ছেলের বয়স ছিল ১ বছর ৭ মাস। ক্রিস্টিনার বয়স এখন ৩৩ বছর। ক্রিস্টিনা জানান, এই রেকর্ড গড়তে ৯ মাস ধরে ছেলেকে নিয়ে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

এই নিয়ে খুব আনন্দিত ক্রিস্টিনা। তিনি জানান, প্রতিযোগিতায় দৌড়ানোর সময় ছেলে তাঁকে খুবই সহযোগিতা করেছে।তিনি বলেন, দৌড়ানোর সময় তাঁর ছেলে ঘুমে নয়, বরং জেগেই ছিল। কিন্তু পুরো সময় ছেলে নিজের মতো করে গান গেয়েছে।

একইসঙ্গে এই নারী আরও জানান, আবহাওয়া যেমনই থাকুক, ক্রিস্টিনা তাঁর ছেলেকে স্ট্রলারে নিয়ে প্রতিদিন ১৪ কিলোমিটার দৌড়ান। ৮ বছর বয়স থেকেই খেলাধুলার প্রতি তাঁর দারুণ ঝোঁক। দুই দশকের বেশি সময় ধরে দৌড় তাঁর প্রাত্যহিক জীবনের অংশ। তবে শেষ পর্যন্ত বিজয়ী হয়ে খুশি ক্রিস্টিনা। তাঁর জীবনের অন্যতম শখকে তিনি কাজে লাগাতে পেরেছেন বলে গর্বিত ক্রিস্টিনা।

আরও পড়ুন : আজব কান্ড, কুমড়োর নৌকায় ৪৫.৬৭ মাইল ভ্রমণ করে বিশ্ব রেকর্ড

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ