আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জানেন কি ইডেনে বল হাতে আগুন ঝরিয়েছিলেন স্বামীজি, সাজঘরে ফিরিয়েছিলেন সাত ব্যাটারকে

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: বিস্ময়ের বিস্ময় বলতে প্রকৃত অর্থে যে মনীষীকে বোঝানো হয়, তিনি সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ স্বামী বিবেকানন্দ। যিনি  মূলত একজন মহান দার্শনিক, ধর্মসংস্কারক ও যুবসমাজের চিরপ্রেরণার উৎস হিসেবেই পরিচিত, কিন্তু তাঁর বহুমাত্রিক ব্যক্তিত্বের আরেকটি অপেক্ষাকৃত কম-চর্চিত দিক হল খেলাধুলার প্রতি তাঁর গভীর অনুরাগ। খুব কম মানুষই জানেন, কৈশোরে নরেন্দ্রনাথ ছিলেন একজন দক্ষ ক্রিকেটার এবং এক ঐতিহাসিক ম্যাচে তিনি ইডেন গার্ডেন্সে প্রতিপক্ষকে তাঁর ভয়ঙ্কর বোলিংয়ে নাস্তানাবুদ করে দিয়েছিলেন। ঘটনাটি অবাক লাগলেও সত্যি। তিনি সে’বার একাই তাঁর দলকে জয় এনে দিয়েছিলেন।

ঘটনাটি ১৮৮৪ সালের। তখনও তিনি সন্ন্যাস গ্রহণ করেননি। বলতে গেলে তার বছর তিনেক আগেই ঠাকুরের সাথে তাঁর সাক্ষাৎ হয়েছে। এদিকে সে সময় কিশোর নরেন্দ্র গভীর সঙ্গীত চর্চায় নিমগ্ন। সেই সময় কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে কলকাতা ক্রিকেট ক্লাব ও টাউন ক্লাবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। নরেন্দ্রনাথ দত্ত খেলতেন টাউন ক্লাবের হয়ে। ওই ম্যাচেই তাঁর দুরন্ত বোলিং প্রতিভা সকলকে চমকে দেয়। তিনি একাই প্রতিপক্ষের সাতজন ব্যাটসম্যানকে আউট করেন। ইডেন গার্ডেন্স সংক্রান্ত একাধিক বইয়ে, বিশেষত Eden Gardens: Legend & Romance বইয়ে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়।

তৎকালীন সময়ে ইডেন গার্ডেন্সকে ভারতীয় ক্রিকেটের ‘মক্কা’ বলা হত। ব্রিটিশ শাসনকালে এটিই ছিল ব্রিটেনের বাইরে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। সেই সময়ে কলকাতা ক্রিকেট ক্লাবের পাল্টা হিসেবে সমাজের অভিজাত বাঙালিদের উদ্যোগে টাউন ক্লাব গঠিত হয়। এই ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন সুরেন্দ্ররঞ্জন রায়, যিনি বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের আত্মীয়। যদিও পেশাগত দিক দিয়ে নরেন্দ্রনাথ ক্রিকেটকে গ্রহণ করেননি, তবু তাঁর এই ক্রীড়া-সাফল্য তাঁর শক্তিশালী শরীর ও অদম্য মানসিকতার পরিচায়ক। এমনকী ক্রিকেটের পাশাপাশি কুস্তিতেও তাঁর প্রবল আগ্রহ ছিল; তিনি নিয়মিত অম্বুচরণ গুহর আখড়ায় অনুশীলন করতেন।

স্বামী বিবেকানন্দের এই বিস্মৃত ক্রিকেট অধ্যায় আজকের যুবসমাজকে মনে করিয়ে দেয়—শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তার সমন্বয়ই একজন মানুষকে পরিপূর্ণতা প্রদান করে। তাঁর জীবন ও আদর্শের মতোই এই ক্রীড়া-কাহিনি আজও আমাদের অনুপ্রেরণার এক উজ্জ্বল উৎস।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ