পর পর ২ বছর অন্তঃসত্ত্বা হওয়ার ‘অপরাধে’ চাকরি গেল কলেজ শিক্ষিকার

Share:

নিজস্ব প্রতিনিধি : পরপর দুই বছর অন্তঃসত্ত্বা হওয়ায় চাকরিচ্যুত করা হল এক অধ্যক্ষকে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিং ইনস্টিটিউটে।এই ইনস্টিটিউটের এক অধ্যক্ষকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তাই নয় নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, মাঝরাতে ভুক্তভোগীকে আবাসিক হোস্টেল থেকে বের করে দেওয়া হয় পর্যন্ত। কোন কারণ ছাড়াই এক দিনের নোটিশে হোস্টেল থেকে বের করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার(৯ অক্টোবর)অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে এই ঘটনা ঘটে বলে জানায় ভূক্তভোগী অধ্যক্ষ ডলি আক্তার। তাঁর আরও অভিযোগ, কোন কারণ না দেখিয়ে এক দিনের নোটিশ দেওয়া হয় তাঁকে। এরপরেই সঙ্গে সঙ্গে নার্সিং কলেজের অধ্যক্ষ পদ থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

কলেজটির অধ্যক্ষ নিয়োগ ও চাকরিচ্যুত করার ক্ষেত্রে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ নিয়োগ কমিটির অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেটিও না মেনে চাকরিচ্যুত করা হয়েছে তাঁকে। এমনকী মাঝরাতে সন্তান সহ তাঁকে বের করা দেওয়া হয়েছে বলে অভিযোগ ডলি আক্তারের। চাকরিচ্যুত করার নোটিশে দেখা যায়, অধ্যক্ষ ডলিকে চাকরিচ্যুত করার কোনো কারণ উল্লেখ করা হয়নি। নোটিশে বলা হয়েছে ইম্পেরিয়াল হসপিটাল কর্তৃপক্ষের সিদ্ধান্তে অধ্যক্ষ ডলিকে চাকরিচ্যুত করা হয়েছে।

তাঁর কথায়, এই নোটিশে তাঁকে দেওয়া হয়েছিল ৯ অক্টোবর। ইম্পেরিয়াল হসপিটালের মানবসম্পদ বিভাগের প্রধান মো. আরিফুর রহমান এই নোটিশে সই করেন। এতে ৯ অক্টোবর অর্থাৎ সেদিনের মধ্যেই ল্যাপটপ/ডেস্কটপ, আইডি কার্ড ও বাসস্থানের চাবি ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়া হয়।

হাসপাতাল কতৃপক্ষের চাপ সৃষ্টি করা নিয়ে ডলি বলেন, গত বছর অন্তঃসত্ত্বা হওয়ায় প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী চার মাস মাতৃত্বকালীন ছুটি পেয়েছিলেন। গত ২১ সেপ্টেম্বর অসুস্থতার কারণে প্রসূতি বিশেষজ্ঞের কাছে যান। তিনি পরীক্ষা নিরীক্ষা করে পুনরায় অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানান।বিষয়টি কলেজ কর্তৃপক্ষ জানানোর পর থেকে নানাভাবে তাঁকে হেনস্তা করতে থাকে। মানব সম্পদ বিভাগের কর্মকর্তারা বলতে থাকে ‘আপনি গত বছরও চার মাস মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন এবং এই বছরও আবার ছুটি নেবেন, আপনি পদত্যাগপত্র দিয়ে দিন। আর এখান থেকে চলে যান।’

ডলি আরও জানান, তিনি পদত্যাগ করেন নি দেখে হাসপাতাল কতৃপক্ষ ৯ অক্টোবর সকালে মানব সম্পদ বিভাগে ডেকে নিয়ে যায়। সেখানে তাঁকে ভয় দেখানো হয়। রীতিমত হুমকি দেওয়া হয় তাঁকে। তৎক্ষণাৎ পদত্যাগপত্র না দিলে তাঁকে টার্মিনেট করা হবে বলে ভয় দেখানো হয়।

কিন্তু তিনি পদত্যাগ করবেন না জানিয়ে দেন হাসপাতাল কতৃপক্ষকে। এতে রেগে যান হাসপাতাল কতৃপক্ষ। একদিনেই চাকরিচ্যুতির নোটিশ ধরিয়ে দেয় ও তৎক্ষণাৎ কলেজ সংক্রান্ত সব কাগজপত্র কলেজ সেক্রেটারির কাছে বুঝিয়ে দিয়ে কলেজ হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে।

তিনি কাকুতি মিনতি করেন হাসপাতাল কতৃপক্ষের কাছে। তিনি জানান, ‘তাঁর পরিবার ঢাকায় থাকে। হোস্টেল ছাড়ার জন্য যেন তাঁকে সময় দেওয়া হয়। যাতে তাঁর স্বামী এসে তাঁকে নিয়ে যেতে পারেন। কিন্তু কর্তৃপক্ষ আমার কোনো কথা না শুনে ঐ দিনই রাত ১২ টার দিকে তাঁর আট মাসের বাচ্চাসহ কলেজ হোস্টেল থেকে বের করে দেয়। তাঁদের নগরীর একটি হোটেলে রেখে আসেন। এই বিষয়ে এখনও পর্যন্ত মানবসম্পদ বিভাগের প্রধান মো. আরিফুর রহমানের তরফে কোন প্রতিক্রিয়া আসে নি।

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির