৩৫ টাকা চুরির অভিযোগে পিটিয়ে মেয়েকে খুন, পাষণ্ড বাবার যাবজ্জীবন

Share:

নিজস্ব প্রতিনিধি : সামান্য ৩৫ টাকার জন্য নিজের মেয়েকে হত্যা করেছেন বাবা। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ফরিদপুরে। দোষী সাব্যস্ত হলে তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। অপরাধীর নাম মো.হারুন শেখ, বয়স ৩৭ বছর।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত দয়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় ঘোষণা করেন। রায় দেওয়ার সময় আসামি আদালতে হাজির থাকায় পুলিশি নিরাপত্তায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

যাবজ্জীবনপ্রাপ্ত মো.হারুন শেখ হল মধুখালী উপজেলার ভুষণা লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা। আদালত সূত্রে জানা গিয়েছে, মো. হারুন দুটি বিয়ে করেন। তার প্রথম স্ত্রীর বড় সন্তান ১০ বছর বয়সী মেয়ে মাকসুদা আক্তার ওরফে হিরা। শিশুটি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

সালটা ছিল ২০১৭ সালের ২৭ জুলাই, মাকসুদা তার বাবা হারুনের পকেট থেকে ৩৫ টাকা চুরি করে স্কুলে গিয়েছিল।ওই দিন দুপুরে হারুন মাঠ থেকে কাজ করে বাড়িতে এসে জামার পকেটে টাকা খুঁজে না পেয়ে প্রচন্ড রেগে যান।মেয়ে মাকসুদা স্কুল থেকে আসার পর তার কাছে টাকা নেওয়ার কথা জানতে চাইলে মেয়ে অস্বীকার করে।

পরে হারুন মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করে ঘরের মাচার মধ্যে রেখে দেন। এই ঘটনা মাকসুদার ভাই শোয়ায়েব (তখন ৮ বছর) দেখে ফেলে। শোয়েব চিৎকার করে ওঠে, তখন হারুন পালিয়ে যান। এলাকাবাসী মাকসুদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ওই দিনই মৃতার দাদু মো. লিয়াকত শেখ মধুখালী থানায় ছেলে হারুনের বিরুদ্ধে অভিযোগ করেন।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক(এসআই) মো.মনিরুজ্জামান ২০১৭ সালের ২৭ ডিসেম্বর মাকসুদাকে হত্যার দায়ে বাবা হারুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ঘটনার সত্যতা যাচাই করে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন মো.হারুন শেখকে।   

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের