প্রজাতন্ত্র দিবসে উল্টো ঘুরে পতাকাকে স্যালুট জানিয়ে বিতর্কে নেটপ্রভাবী জেলাশাসক টিনা ডাব্বি

কী কাণ্ড! অতিরিক্ত এক্সাইটেড হয়ে উল্টো পতাকাই তুলে দিলেন! প্রজাতন্ত্র দিবসে উল্টো পতাকা তুলে এবার বিতর্কে রাজস্থানের জেলাশাসক টিনা ডাব্বি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! অতিরিক্ত উত্তেজনায় জাতীয় পতাকার দিকে পিছন ঘুরে স্যালুট দিলেন বারমেড়ের জেলাশাসক টিনা ডাব্বি। আর সেই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। একজন জেলাশাসকের তরফে তিরঙ্গার এমন অপমান কাম্য নয়। যদিও টিনা ডাব্বিকে নিয়ে বিতর্ক নতুন নয়, একাধিকবার তাঁকে নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। তবে এবার তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠল। এবার তিরঙ্গা উত্তোলন অনুষ্ঠানে স্যালুটের সময় জেলা কালেক্টরের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠল!

আজ সকাল থেকেই দেশজুড়ে পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস। প্রতিটা রাজ্যের সরকারি দফতরগুলিতেও পতাকা উত্তোলন করা হয়েছে। এদিন অন্যান্য জেলার মতো রাজস্থানের বারমেড়েতেও দেশপ্রেম ও মর্যাদার সঙ্গে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয়েছে। যেখানে জেলা কালেক্টর টিনা ডাব্বি প্রথমে তাঁর সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তিনি পতাকা উত্তোলনের জন্যে জেলা কালেক্টরের কার্যালয় প্রাঙ্গণে যান। যেখানে নির্ধারিত সময়সূচী অনুসারে প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারী, স্কুলছাত্রীরা উপস্থিত ছিলেন। জেলাশাসকের জন্যে সকলে অপেক্ষা করছিলেন। পুরো প্রাঙ্গণটি সুশৃঙ্খল এবং উৎসবমুখর ছিল। জাতীয় সঙ্গীত প্রতিধ্বনিত হচ্ছিল। এরপর তিরঙ্গা উত্তোলন করেন টিনা ডাব্বি। কিন্তু পতাকা উত্তোলনের পর অভিবাদনের সময়, জেলাশাসক টিনা ডাব্বি পতাকার ঠিক বিপরীত মুখে দাঁড়িয়ে স্যালুট করেন। অর্থাৎ পতাকার ঠিক উল্টো মুখে দাঁড়িয়ে তিনি স্যালুট জানান। এরপর নিরাপত্তারক্ষীর সংকেত পেয়ে তিনি দ্রুত তাঁর দিক সংশোধন করে পতাকার দিকে মুখ করে স্যালুট করেন।

একজন জেলা শাসকের এমন দৃশ্য দেখে মুহূর্তেই অবাক হয়ে যান সেখানে উপস্থিত সকলে। সেই ভিডিওটি নিয়ে এখন বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি বিভিন্ন ধরণের প্রতিক্রিয়া পাচ্ছে। জেলা শাসকের এমন কাণ্ডে হতবাক নেটপাড়া। তবে টিনা ডাব্বি, এই প্রথম সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হলেন, তা নয়। এর আগেও বেশ কয়েকটি বিষয়ে তিনি বিতর্কে জড়িয়েছিলেন। “নব বারমেড়ের অভিযান” এর মাধ্যমে জেলায় উন্নয়ন ও পরিবর্তন আনার প্রচেষ্টার জন্য তিনি প্রশংসা পেলেও, তার কিছু সিদ্ধান্তের জন্য তিনি সমালোচনা ও ট্রোলিংয়ের মুখোমুখি হয়েছিলেন। রাষ্ট্রপতির পুরষ্কার পাওয়ার পরেও, সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে বিতর্ক অব্যাহত ছিল।

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর