ইউটিউব দেখে সন্তানকে ভূমিষ্ঠ করার চেষ্টা, বেঘোরে প্রাণ হারালেন প্রসূতি

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সেই দৃশ্য মনে আছে? যেখানে ভারী বৃষ্টি ও বিদ্যুৎহীনতার কারণে মোনা সিংহকে (নায়িকা করিনা কাপুরের দিদি) যখন হাসপাতালে যাওয়া অসম্ভব হয়ে পড়েছিল, তখন র‌্যাঞ্চো (আমির খান) ভ্যাকুয়াম ক্রিয়েটরের মাধ্যমে ভিডিও কলে চিকিৎসকের নির্দেশনা মেনে সফলভাবে সন্তান প্রসব করান। ওই দৃশ্য আইকনিক হয়ে আছে। এবার হাসপাতালে না নিয়ে গিয়ে ঘরে বসেই ইউটিউব দেখে যন্ত্রণায় কাতর স্ত্রীর প্রসব করানোর চেষ্টা চালিয়েছিলেন স্বামী। আর ওই চেষ্টাই প্রাণঘাতী হয়ে দাঁড়াল। সন্তান প্রসব করার জেরে বেঘোরে প্রাণ চলে গেল প্রসূতির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাডুর তিরুপুরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিরুপুরের উথুকুলির থলাবয়পলায়মের বাসিন্দা কার্তিকের স্ত্রী শশীকলা দ্বিতীয়বার মা হতে যাচ্ছিলেন। দম্পতির চার বছরের এক শিশুকন্যা রয়েছে। গত ২৪ জুন শশীকলার প্রসব যন্ত্রণা ওঠার পরে তাঁকে হাসপাতালে না নিয়ে বাড়িতেই ইউটিউব দেখে সন্তান প্রসব করানোর চেষ্টা চালান স্বামী কার্তিক। সুষ্ঠভাবেই সন্তানকে পৃথিবীর আলো দেখানো সম্ভব হয়েছে। কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরেই শশীকলার প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। অনেক চেষ্টাতেই রক্তক্ষরণ বন্ধ করা যায়নি। ক্রমশই নিস্তেজ হয়ে পড়েন শশীকলা।

শারীরিক পরিস্থিতির তীব্র অবনতি ঘটায় স্ত্রীকে নিয়ে পেরনদুরইয়ের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কার্তিক। কিন্তু সেখানেও চিকি‍ৎসায় কোনও উন্নতি হয়নি। এর পর কোয়েম্বাটুরের এক বেসরকারি হাসপাতালে শশীকলাকে ভর্তি করান কার্তিক। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। চিকি‍ৎসকরা আপ্রাণ চেষ্টা করেও শশীকলাকে বাঁচাতে পারেননি। গতকাল রবিবার (২৮ জুন) চিকি‍ৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। ঘটনার কথা জানাজানি হতেই জেলা স্বাস্থ্য দফতর ও উথুকুলি থানার তরফে তদন্ত শুরু হয়েছে।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের