ভেজাল মিশ্রিত চা, বুঝবেন কীভাবে? জানুন

চাহিদা মেটাতে নিম্নমানের চা পাতা বিক্রি বৃদ্ধি ও তার সঙ্গে সঙ্গে অনেক অবাঞ্ছিত উপাদান শরীরে প্রবেশ করে বাড়াচ্ছে শরীরে নানা সমস্যা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিন শুরু থেকে সারাদিনে কাজের মাঝে ক্লান্তি কাটাতে আমাদের এক এবং একমাত্র ভরসা চা। চায়ে চুমুক দিয়েই কেটে যায় সমস্ত ক্লান্তি। পাড়ার মোড়ের চায়ের দোকানের ঠেক থেকে কফি হাউজের আড্ডা কিংবা বর্তমানের ক্যাফেটেরিয়া বা কফিশপের কনসেপ্ট সবক্ষেত্রেই একটাই উদ্দেশ্য ‘চা’ পান। আর এখন তো পাড়ার মোড়ে গতে বাঁধা ছকে চায়ের দোকানের বদলে দেখা মেলে নতুনভাবে সাজিয়ে তোলা চা ও স্ন্যাক্সের দোকান। যা নব্য প্রজন্মের মনে চা-প্রীতি বাড়িয়ে তুলতে সাহায্যই করছে একপ্রকার।

লিকার বা দুধ চা-ই শুধু নয় এর পাশাপাশি জিঞ্জার লেমন টি, গ্রীন টি, হানি লেমন টি-র মত রকমারি চা আমাদের মন জয় করেছে।  কিন্তু সেই চা আসল না ভেজাল মেশানো তা কি আমরা কেউ ভেবে দেখি কখনও? জানা যাচ্ছে, রান্নার মশলার মত চা পাতাতেও মেশানো হচ্ছে শিসা ও বিভিন্ন রাসায়নিক।  সমীক্ষা বলছে এ দেশে খাঁটি দার্জিলিং চা এক কোটি কিলোর বেশি উৎপন্ন হয় না। অথচ বাজারে বিক্রি হয় তার কয়েকগুণ বেশি। অর্থাৎ বোঝাই যাচ্ছে চাহিদা মেটাতে নিম্নমানের চা পাতা বিক্রি বৃদ্ধি ও তার সঙ্গে সঙ্গে অনেক অবাঞ্ছিত উপাদান শরীরে প্রবেশ করে বাড়াচ্ছে শরীরে নানা সমস্যা। শুধু তাই নয় জানা যাচ্ছে কালো চায়ে ব্যবহার করা হচ্ছে পেন্সিলের লিড অর্থাৎ কালো সিসা। কিন্তু তাতেও কমছে না বাজারে ভেজাল চা বিক্রি।

ভেজাল চা চিনতে না পারলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে আগামীতে। কীভাবে ভেজাল চা চিনবেন সেই সম্পর্কে কিছু উপায় বাতলাচ্ছে  টি বোর্ড- একটি ফিল্টার কাগজের ওপর চা পাতা ছড়িয়ে দিন। এরপর ওই কাগজের ওপর ছড়িয়ে দিন অল্প জল। কাগজটিকে এবার ভালো করে ধুয়ে নিয়ে সূর্যালোকে বা আলোর সামনে ধরুন। এবার চাপাতার দাগগুলি পরিলক্ষিত করুন। এখানে চাপাতার রঙ দেখেই চেনা যাবে তা ভেজাল না আসল। আসল চা কাগজের উপর কোনও রঙ ফেলবে না কিন্তু ভেজাল চা কাগজে কাল বা খয়েরি দাগ ফেলবে এর থেকেই বোঝা যাবে আপনি ভেজাল চা খাচ্ছেন নাকি তা ভেজালমুক্ত। 

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা