ক্রিকেট খেলতে মগ্ন পুলিশ, হাতকড়া নিয়েই পালিয়ে গেল আসামি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যোগী রাজ্যে প্রকাশ্যে এল পুলিশি অবহেলা। উত্তরপ্রদেশের উন্নাওতে পুলিশ কর্মকর্তারা ডিউটি চলাকালীন  মগ্ন  ক্রিকেট খেলতে। আর সেই সুযোগেই একজন অভিযুক্ত ডাকাত হাতে হাতকড়া পড়ে পুলিশি  হেফাজত থেকে পালিয়ে গেল। এই খবর ছড়িয়ে পড়তেই পুলিশি ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।

অন্যদিকে হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার খবর সামনে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ বিভাগে। বর্তমানে পলাতক আসামিকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, গত ৯ সেপ্টেম্বর উন্নাওয়ের এক ব্যাঙ্ক থেকে ৩ লক্ষ টাকা লুট হয়। অভিযোগ আসে বাইকে করে এসে তিনজন মিলে এই লুট কাণ্ডটি চালায়। তদন্তে নামে পুলিশ। প্রথমে গ্রেফতার হয় অশ্বিনী  এবং মোস্তাক । কিছুদিন পর আরেক অভিযুক্ত লাকি পুলিশের জালে ধরা পড়ে। আর এবার সেই লাকি পালিয়ে গেল পুলিশি হেফাজত থেকে ।

কীভাবে পালালো  অভিযুক্ত ?

জানা গিয়েছে, লাকিকে হাতকড়া পরিয়ে পোস্টে বসিয়ে সেখানে ক্রিকেট ম্যাচ খেলা শুরু করে পুলিশ কর্মকর্তারা। আর সেইসময় লাকি পুলিশি নজর এড়িয়ে হাতকড়া পড়ে পালিয়ে যায়। এই ঘটনার খবর জানতে পেরেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পোস্ট ইনচার্জ ও উভয় কনস্টেবলকে কড়া তিরস্কার করেন। একইসঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করতে তৈরি করা হয়েছে পুলিশি টিম। লাকিকে খুঁজতে জোরকদমে শুরু হয়েছে তল্লাশি।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার